পরিণতি পাচ্ছে রাজকুমার রাও ও পত্রলেখার ১০ বছরের প্রেমের সম্পর্ক। গতকাল শনিবার বাগদান সারলেন দুজনে। শুরুতে খবর রটেছিল ১০ নভেম্বর চণ্ডীগড়ে বিয়ে করছেন দুজনে, কিন্তু তেমনটা হয়নি। ১৩ নভেম্বর বাগদান সারলেন এই তারকা জুটি। জুটির প্রি-ওয়েডিং পার্টির ছবি আর ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হবু বর-কনের প্রেমেমাখা ভিডিও ভাইরাল। দেখা গেছে, হাঁটু মুড়ে বসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন রাজকুমার। তবে পরের মুহূর্তটি আরও চমকে দিল। প্রেমিকের জন্য গাউন পরেই হাঁটু মুড়ে বসে পড়লেন পত্রলেখা। প্রশ্ন করলেন, ‘রাজকুমার, তুমি কি আমাকে বিয়ে করবে?’ নায়ক হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে পত্রলেখা তাঁর হাতে আংটি পরিয়ে দেন, এরপর রাজকুমারও প্রেমিকার হাতে আংটি পরান। এদিন এই জুটি বুঝিয়ে দিলেন তাঁদের সম্পর্কটা আসলে সমানে সমান, এমনভাবেই পরস্পরকে মর্যাদা দেন তাঁরা। তাই তো জীবনের সব চড়াই-উতরাই হাসিমুখে পার করেছেন দুজনে। আংটি বদল শেষে দুজনে মেতে উঠলেন রোমান্টিক ড্যান্সে। ইডি শিরানের ‘পারফেক্ট’ গানে নাচতেও দেখা গেল তাঁদের।
রাজকুমার রাও আর পত্রলেখাকে পাওয়া গেছে সাদা পোশাকে। চণ্ডীগরের ‘দ্য ওবেরয় সুখভিলাস স্পা রিসোর্ট’-এ বসেছিল এই পার্টি। সেলিব্রেশনের অংশ ছিলেন পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খান ও অভিনেতা শাকিব সেলিম।
‘সিটি লাইটস’ ছবিতে দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার-পত্রলেখা। এরপর ‘বোস: ডে়ড অর অ্যালাইভ’ সিরিজেও একসঙ্গে কাজ করেন দুজনে। রাজকুমার এক সাক্ষাৎকারে বলেছিলেন, একটা বিজ্ঞাপনী শুটিংয়ে প্রথমবার পত্রলেখাকে দেখেছিলেন তিনি। এবং সেদিনই মনে মনে ঠিক করে ফেলেছিলেন এই মিষ্টি মেয়েটাকেই বিয়ে করবেন। প্রায় ১০ বছরের লিভইন সম্পর্কের পর চার হাত এক হচ্ছে দুজনের।
সম্প্রতি, দ্য কপিল শর্মা শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রাজকুমার রাও। হাসিঠাট্টা চলার ফাঁকে রাজকুমার অভিনীত একাধিক ছবির চরিত্র নিয়ে হাসিঠাট্টা করেন কপিল। প্রেমিকা পত্রলেখার ব্যাপারেও অজানা, মজার গল্প বলেছেন রাজকুমার। তিনি জানান, প্রথম আলাপে রাজকুমারকে একজন অত্যন্ত নীচ ও জঘন্য মানুষ হিসেবে ভেবে রেখেছিলেন পত্রলেখা। কারণ, ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিতে তার চরিত্রটা এমন ছিল। এরপরই তো দেখা হয় দুজনার। পরিস্থিতি এমন ছিল যে তাঁর সঙ্গে ঠিকমতো কথাই বলছিলেন না। অবশ্য কথা শুরু হলে দুজনকে দুজনার ভালো লাগে। সেখান থেকে প্রেম। অন্যদিকে আলাপ হওয়ার আগে পত্রলেখাকে এক বিজ্ঞাপনে দেখে ভালো লেগে গিয়েছিল ‘ওমের্তা' ছবির নায়কের।

ঢাকায় আসছেন আর্জেন্টিনার ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন তিনি। সতীর্থ ছিলেন ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতাদের মতো খেলোয়াড়। ক্যানিজিয়াকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে ‘সকারামা’ শিরোনামের কনসার্ট।
৮ ঘণ্টা আগে
দীপ্ততে আসছে বাংলা ভাষায় ডাবিং করা নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘কারা সেভদা’। ভালোবাসা, আত্মত্যাগ ও পারিবারিক রহস্যের এই আবেগঘন কাহিনির বাংলায় নাম রাখা হয়েছে ‘অনন্ত ভালোবাসা’। প্রচার শুরু হচ্ছে আজ থেকে।
৮ ঘণ্টা আগে
শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ গোপাল ভাঁড়—এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমন খবর। গোপাল ভাঁড় শেষ হওয়ার খবরে নেটিজেনরা আবেগঘন পোস্ট দিলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে।
৮ ঘণ্টা আগে
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে মিলে ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন পপতারকা সেলেনা গোমেজ। তবে প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মাথায় এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে