দীর্ঘদিন প্রেমের পর গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। দুজন দুই ধর্মের হওয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে শক্রঘ্নকন্যাকে। তবে নিন্দুকদের পাত্তা দেননি সোনাক্ষী-জহির। এর মাঝেই নবদম্পতিকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন। বিয়ের কয়েক দিন পরেই হাসপাতালে দেখা যায় দুজনকে, যার ফলে জল্পনা শুরু হয় যে সোনাক্ষী অন্তঃসত্ত্বা! প্রেগন্যান্ট হওয়ার জন্যই নাকি তড়িঘড়ি বিয়েটা সেরে ফেলেছেন অভিনেত্রী।
মুক্তির অপেক্ষায় সোনাক্ষীর ‘কাকুদা’ সিনেমা, আর এর প্রচারে এসে বিয়ে থেকে অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এর চেয়ে ভালো জীবন আর কখনো ছিল না। তবে মজার ব্যাপার হলো, আমার অনুভূতিটা আগের মতোই রয়েছে। আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল, এখনো একইরকম আছে। আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি।’
এর পরই তিনি তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ‘একমাত্র পরিবর্তন হলো আমি এখন হাসপাতালে যেতে পারি না, কারণ হাসপাতালের বাইরে পা রাখলেই লোকেরা মনে করেন আমি গর্ভবতী।’
সোনাক্ষী ও জহিরের হাসপাতালে যাওয়ার সময় অনেকেই জানতেন না যে শত্রুঘ্ন সিনহা জ্বরের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। অভিনেতার পুত্র লাভ সিনহা পরে ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার বাবার প্রচণ্ড জ্বর ছিল এবং আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি প্রতিদিন সেখানে (হাসপাতালে) যাচ্ছি, তাই (আমি) আপনাকে বলতে পারি যে কোনো অস্ত্রোপচার হয়নি।’
পরে শত্রুঘ্নও হাসপাতালের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করে ভক্তদের জানান, তিনি ভালো আছেন।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৫ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৫ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৫ ঘণ্টা আগে