
২০২১ সালে ‘মিশন এক্সট্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীর। তাঁর বিপরীতে ছিলেন আরিফিন শুভ। ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটির সিকুয়েলেও দেখা গেছে এই জুটিকে। সে সময় তাঁদের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে নায়ক-নায়িকা দুজনেই প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, তাঁরা ভালো বন্ধু। এরপর থেমে যায় গুঞ্জন। সম্প্রতি দুজনের সম্পর্ক নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের একটি ছবি। নদীর ধারে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন শুভ।
মিশন এক্সট্রিমের দুই কিস্তির পর শুভ ও ঐশী অভিনয় করেন রায়হান রাফীর ‘নূর’ সিনেমায়। চার বছর আগে শুটিং শেষ হলেও মুক্তির কোনো খবর মিলছিল না। সম্প্রতি এসেছে এই সিনেমার মুক্তির ঘোষণা। তবে প্রেক্ষাগৃহে নয়, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে। ইতিমধ্যে প্রচার পরিকল্পনা সাজানো হয়েছে। কয়েক দিন আগে প্রচারণামূলক ফটোশুটে অংশ নিয়েছেন শুভ ও ঐশী। সেই ফটোশুটের দুটি পৃথক ছবিও পোস্ট করেন নায়ক-নায়িকা। ক্যাপশনে শুভ লেখেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার।’ অন্যদিকে ঐশী লেখেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’
সেই পোস্টে শুভ ও ঐশী পরিষ্কার করেননি এটা নূর সিনেমার প্রচারে করা ফটোশুটের ছবি। ফলে আবার শুরু হয় তাঁদের প্রেমচর্চা। এবার সেই গুঞ্জনের আগুনে ঢেউ তুলল দুজনের অন্তরঙ্গ ছবি। তবে এবারও তাঁদের প্রেমের গুঞ্জনটা সিলমোহর পাচ্ছে না। কারণ, ভাইরাল হওয়া ছবিটি নূর সিনেমার দৃশ্য।
গতকাল সকালে ফিল্ম এডিটর সিমিত রায় অন্তর ফেসবুকে নূর সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেন। ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় শুভ-ঐশীর ওই চুমুর দৃশ্য। সেই ভিডিও থেকে চুমুর দৃশ্যের কাট করা ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
শুভ ও ঐশী দুজনেই এখন ব্যস্ত নিজেদের নতুন সিনেমা নিয়ে। শুভ শুটিং করছেন সাইফ চন্দনের নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায়। অন্যদিকে ঐশী অভিনয় করছেন সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমায়। এতে তাঁর সঙ্গে আছেন শাকিব খান।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৪ ঘণ্টা আগে