
‘অ্যানিমেল’ সিনেমার জোয়া চরিত্র ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে তৃপ্তি দিমরির। রণবীর কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হতেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তৃপ্তি। এবার বছর না ঘুরতেই সবাইকে টেক্কা দিয়ে দেশসেরা হয়েছেন এই অভিনেত্রী। পেছনে ফেলেছেন শাহরুখ, আলিয়া, দীপিকা ও ঐশ্বরিয়ার মতো দাপুটে তরকাদের।
আইএমডিবি অনুযায়ী, ২০২৪ সালে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন তৃপ্তি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা। চলতি বছর গুরুত্বপূর্ণ ছিল তাঁর জন্য। পর্দায় ‘লেডি সিংহম’ হিসেবে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনয় করে আলোচনার কেন্দ্রে ছিলেন দীপিকা।
আইএমডিবির জনপ্রিয় তারকাদের তালিকায় তৃতীয় স্থান দখলে নেন ঈশান খট্টর। ‘দ্য পারফেক্ট কাপল’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছেন তিনি।
তালিকায় চতুর্থ স্থানেই রয়েছেন শাহরুখ খান। চলতি বছর কিং খানের কোনো সিনেমা মুক্তি না পেলেও তালিকায় রয়েছেন অভিনেতা। নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক নিয়ে এ বছর আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। এ বছর হলিউডে পা রেখেছেন অভিনেত্রী। ‘মাঙ্কি ম্যান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে শর্বরী ও ঐশ্বরিয়া রাই বচ্চন। অষ্টম স্থানে রয়েছেন নাগা চৈতন্যের সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভু। নবম স্থানে আলিয়া ভাট ও দশম স্থানে প্রভাস।
২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তৃপ্তি। লায়লা-মজনুতে নজর কেড়েছিলেন তিনি। ‘বুলবুল’ ওয়েব সিরিজে সাবলীল অভিনয় মন কাড়ে দর্শকদের। তবে আলোচনায় আসেন অ্যানিমেল সিনেমায়। রাতারাতি বনে যান ‘ন্যাশনাল ক্রাশ’। এর পর থেকেই একের পর এক বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হন।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১০ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১০ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
২১ ঘণ্টা আগে