
২৮ জুন সংগীতজ্ঞ ফেরদৌসী রহমানের ৮৪তম জন্মদিন। এ উপলক্ষে তাঁকে ঘিরে বিশেষ আয়োজন সাজিয়েছে চ্যানেল আই। দুপুর ১২টা ১০ মিনিটে বিশেষ ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফেরদৌসী রহমান। তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
তারকা কথন অনুষ্ঠানে শিল্পী ফেরদৌসী রহমান বলবেন তাঁর জীবনের বলা-না বলা অনেক কথা। বিটিভির প্রতিষ্ঠালগ্নে তাঁর হাত ধরেই শুরু হয় গানের অনুষ্ঠান ‘এসো গান শিখি’। ব্যাপক জনপ্রিয় হয়েছিল বিটিভির এই অনুষ্ঠান। শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তারকা কথনে উপস্থিত থাকবেন এসো গান শিখি অনুষ্ঠানের প্রিয় দুই পাপেট মুখ মিঠু ও মন্টি। সঙ্গে থাকবেন একদল নতুন প্রজন্মের শিশু। এ ছাড়া ফেরদৌসী রহমানকে শুভেচ্ছা জানাবেন ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের প্রযোজক মেনোকা হাসান এবং এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। বিশেষ তারকা কথন উপস্থাপনা করবেন সানজিদা। প্রযোজনা করবেন অনন্যা রুমা।
শিল্পী ফেরদৌসী রহমানের জন্ম ১৯৪১ সালের ২৮ জুন ভারতের কোচবিহারে।
সংগীতপরিবারে জন্ম তাঁর। কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীনের মেয় তিনি। ফেরদৌসী রহমানের বড় ভাই (সাবেক প্রধান বিচারপতি) মেস্তফা কামাল। আরেক ভাই খ্যাতিমান সংগীত ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। এই পরিবারের অন্য সদস্যরাও ধারাবাহিকভাবে বাংলাদেশের সংগীতকে ধারণ করেছেন। ছোটবেলায় বাবার কাছেই গানের হাতে খড়ি হয় ফেরদৌসী রহমানের। পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান প্রমুখ সংগীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন।

অল্প বয়স থেকেই তিনি মঞ্চে পারফরম্যান্স শুরু করেন। মাত্র ৮ বছর বয়সে রেডিওতে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নেন। ১৯৪৮ সালে তিনি প্রথম রেডিওতে গান করেন। ১৯৫৬ সালে প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন। ১৯৫৭ সালে তিনি প্রথম গান রেকর্ড করেন এইচএমভি থেকে। ১৯৬০ সালে ‘আসিয়া’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন ফেরদৌসী রহমান। তার প্লেব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা প্রায় ২৫০। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিনি। ২৭ ডিসেম্বর গান শেখার অনুষ্ঠান ‘এসো গান শিখি’ শুরু করেন ফেরদৌসী রহমান।

জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতা মিশা সওদাগর। পাশাপাশি জানিয়ে দিলেন, ফুটবলতারকা মেসির মতো শাকিবেরও প্রয়োজন ভালো সহকর্মী ও চলচ্চিত্রের অন্যান্য উপাদনের। তাহলেই তাঁর চেষ্টা সফল হয়ে ধরা দেবে পর্দায়।
৬ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
১৪ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
১৭ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
১৭ ঘণ্টা আগে