টাইগার শ্রফ ও দিশা পাটানির প্রেম বি-টাউনের ওপেন সিক্রেট। প্রকাশ্যে নিজেদের বন্ধু বললেও বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ডে জানিয়ে দিতেন একে অপরকে কতটা ভালোবাসেন। দীর্ঘ ছয় বছরের সম্পর্ক তাঁদের। তবে সম্প্রতি জোর গুঞ্জন, প্রেমে ইতি টেনেছেন এই লাভ বার্ড জুটি।
টাইগারের পরিবারের সঙ্গেও দারুণ সম্পর্ক দিশার। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, দিশা ও টাইগার উভয়ই এখন সিঙ্গেল। টাইগারের ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবর জানিয়েছে। তবে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি টাইগার-দিশা।
এ বিষয়ে টাইগারের বাবা অভিনেতা জ্যাকি শ্রফ বলেন, ‘ওরা খুব ভালো বন্ধু। দিশার সঙ্গে আমাদের পরিবারের ভালো সম্পর্ক। প্রেম-বিচ্ছেদ ওদের ব্যক্তিগত বিষয়। আমি বাবা হয়ে তো এটা জানতে চাইতে পারি না।’
বরাবরই নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত রাখতে পছন্দ করেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। প্রকাশ্যে একসঙ্গে ছবি পোস্ট করতেও খুব একটা দেখা যায়নি তাঁদের। বিমানবন্দরে কিংবা ডিনার ডেটে পাপারাজ্জিদের ফ্রেমবন্দী হয়েছেন তাঁরা। তবে অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা মিলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক টাইগারের এক বন্ধু হিন্দুস্তান টাইমসকে টাইগার-দিশার ব্রেকআপের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা সবাই গত কয়েক সপ্তাহ আগে এ সম্পর্কে জানতে পেরেছি। বন্ধুদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেনি। নিজের কাজের দিকেই মন দিচ্ছে টাইগার।’
মিউজিক ভিডিও এবং ‘বাঘি ২’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন টাইগার ও দিশা। টাইগারের ‘বাগি ৩’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা যায় দিশাকে।

সব জল্পনাকল্পনা শেষে ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা। সিনেমাগুলো হলো—‘রকস্টার’, ‘মালিক’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’। সিনেমাগুলো নিয়ে দর্শকের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।
১১ ঘণ্টা আগে
স্পাইডার-ম্যান হিসেবে টম হল্যান্ডের ১০ বছর পূর্ণ হয়েছে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ দিয়ে ২০১৬ সালে প্রথম পিটার পার্কার চরিত্রে দেখা দেন টম হল্যান্ড। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ স্পাইডার-ম্যান হিসেবে ছিল তাঁর উপস্থিতি।
১১ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গে যুক্ত মনোজ প্রামাণিক। মনপাচিত্র নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে তাঁর। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবার মনোজের প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা জায়গা করে নিল ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
১১ ঘণ্টা আগে
অঙ্কিতার পোস্ট করা কয়েকটি ছবিতে তাঁকে হিজাব পরা অবস্থায় দেখা গেছে। মূলত এই হিজাব নিয়েই অনেকের আপত্তি। ক্ষুব্ধ নেটিজেনরা কমেন্ট বক্সে উগরে দিয়েছেন তাঁদের ক্ষোভ।
২ দিন আগে