ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলতে তিনি কখনোই ভয় পাননি; বরং ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে সরব হতে হলিউডের কেন এত দীর্ঘ সময় লাগল, সেটাই তাঁকে বিস্মিত করে।
গাজা নিয়ে হলিউডের অনেক তারকা যখন নীরব ছিলেন, তখন থেকেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান ফ্লোরেন্স পিউর। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার তহবিল গঠনের লিংক শেয়ার করেছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে লন্ডনে অনুষ্ঠিত ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ কনসার্টে অংশ নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। সে সময় দর্শকদের উদ্দেশে ফ্লোরেন্স পিউ বলেছিলেন, ‘এমন চরম মানবিক সংকটের মুখে নীরব থাকা কোনো নিরপেক্ষতা নয়, এটি অপরাধের অংশীদার হওয়া।’
ভ্যানিটি ফেয়ারকে ফ্লোরেন্স বলেন, ‘মানুষ কেন এই পরিস্থিতি নিয়ে কথা বলতে এবং সহানুভূতি প্রকাশ করতে এত দীর্ঘ সময় নিল, তা আমি এখনো বুঝতে পারি না। তবে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়ে আমি কখনো ভয় পাইনি। হলিউডের অনেকেই যখন সচেতনভাবেই চুপ ছিলেন, তখন বিষয়টি আমাকে বিভ্রান্ত করত। তাঁদের সেই নীরবতাই হয়তো আমাকে এ নিয়ে কথা বলতে আরও জোরালো তাগিদ জুগিয়েছে।’
ফ্লোরেন্স আরও জানান, ফিলিস্তিন ইস্যুতে কথা না বলার জন্য তাঁর টিমের পক্ষ থেকে কখনো কোনো নিষেধ আসেনি। এমনকি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার শুটিংয়ের ব্যস্ত শিডিউল থাকা সত্ত্বেও সহকর্মীরা তাঁকে তহবিল সংগ্রহের সেই কনসার্টে অংশ নিতে সব ধরনের সহযোগিতা করেছিলেন। সেই কনসার্ট থেকে ২০ লাখ ডলারের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছিল।
গাজায় চলমান সংকট নিয়ে ফ্লোরেন্স পিউ বলেন, ‘সেখানে এখনো প্রতিনিয়ত শিশুরা মারা যাচ্ছে, মায়েদের কান্না থামছে না। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে সবচেয়ে বেশি কষ্ট হয়। আমি কীভাবে নিজের ভালো থাকার কথা লিখব, যেখানে একটু ওপরে স্ক্রল করলেই চোখের সামনে ভেসে ওঠে মা-বাবা হারানো কোনো শিশুর মুখ?’
অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন ফ্লোরেন্স পিউ। ১ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে তাঁর অভিনীত মিনি সিরিজ ‘ইস্ট অব ইডেন’। আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত বড় বাজেটের দুটি সিনেমা—মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ফ্র্যাঞ্চাইজি ‘ডিউন: পার্ট থ্রি’।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
২ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১ দিন আগে