
রোজার ঈদের দিন থেকে নারায়ণগঞ্জে চালু হওয়ার কথা ছিল মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। তবে সম্পূর্ণ কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে আজ ৭ এপ্রিল থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে সিনেপ্লেক্সটি।
ালকুড়ির সীমান্ত টাওয়ারে অবস্থিত সিনেপ্লেক্সটি নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হয়নি বলে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আপাতত স্বল্প পরিসরে দুপুর ও বিকেলের দুটি শো চলবে সেখানে। শিগগির পুরোদমে সব শো চালু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ।
মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘চলচ্চিত্রশিল্প উন্নয়নে ভালো ভালো সিনেমা যেমন প্রয়োজন, তেমনি ভালো সিনেমা হলও প্রয়োজন। সময়ের সঙ্গে দর্শকের রুচি বদলেছে। দর্শক সুন্দর পরিবেশ চায়, নিরাপত্তা চায়। উন্নতমানের স্ক্রিন, সাউন্ড সিস্টেম সিনেমাকে দর্শকের কাছে উপভোগ্য করে তোলে। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের দর্শকদের একটি আধুনিক মাল্টিপ্লেক্সের চাহিদা ছিল। পূর্বঘোষণা অনুযায়ী শাখাটি চালু করতে পেরে আমরা সন্তুষ্টি বোধ করছি।’
স্টার সিনেপ্লেক্সের নতুন এই মাল্টিপ্লেক্সে রয়েছে তিনটি হল। যার মধ্যে দুটি হলের প্রতিটিতে ১৭৮টি আসন এবং একটি হলে থাকছে ৭৫টি আসন। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’-এর সঙ্গে এতে দেখা যাচ্ছে হলিউডের অ্যানিমেশন সিনেমা ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’।

চা-বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, অধিকার আর তাঁদের জীবনমানের গল্প ক্যামেরায় তুলে এনেছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘চা গরম’। এতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি, এ কে আজাদ সেতু প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ।
৮ ঘণ্টা আগে
বৈশাখী টিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি’। আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির প্রথম পর্ব। প্রত্যয় হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হোসাইন ইমরান। পর্ব পরিচালনায় রয়েছেন মাহফুজ খান।
৮ ঘণ্টা আগে
উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন ছিল গতকাল ৬ এপ্রিল। এ উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছিল সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। দুপুরে জেলা শহরের গোপালপুরের হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে অভিনেত্রীর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
৯ ঘণ্টা আগে
পয়লা বৈশাখ উপলক্ষে নতুন গান প্রকাশ করলেন এস কে সমীর। ‘তুমি কতটা সুখী হয়েছ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি লিখেছেন ও সুর করেছেন তিনি। গানটি প্রকাশ পেয়েছে সমীর এক্সপ্রেস নামের ইউটিউব চ্যানেলে।
২১ ঘণ্টা আগে