
জীবনানন্দ দাশের লেখা প্রথম উপন্যাস ‘মাল্যবান’, যা ১৯৭০ সালে তাঁর মৃত্যুর পর গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাসে মাল্যবান ও তার স্ত্রী উৎপলার মধ্যকার এক বিষণ্ন ও তিক্ত দাম্পত্যজীবনের মনস্তাত্ত্বিক চিত্র ফুটে উঠেছে। অনেকের মতে, জীবনানন্দ নিজের ও তাঁর স্ত্রী লাবণ্য দাশের মধ্যকার অসুখী দাম্পত্যজীবনের আত্মজৈবনিক প্রতিফলন ঘটিয়েছেন এই উপন্যাসে।
মাল্যবান উপন্যাস অবলম্বনে থিয়েটার দল শূন্য মঞ্চে আনছে নাটক ‘সম্+সার’। পাণ্ডুলিপি সম্পাদনা, প্রয়োগ ভাবনা ও নির্দেশনায় খন্দকার রাকিবুল হক। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১৬ জুলাই সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। পরদিন ১৭ জুলাই একই স্থানে বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় রয়েছে দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী।
নাটকটি নিয়ে নির্দেশক রাকিবুল হক বলেন, ‘সমালোচকেরা বলে থাকেন জীবনানন্দ তাঁর ব্যক্তিজীবন তুলে ধরেছেন মাল্যবান উপন্যাসে। তবে নাটকে আমরা জীবনানন্দের সৃষ্টি হিসেবে গল্পটি দেখানোর চেষ্টা করছি। উপন্যাসে মাল্যবান চরিত্রের দৃষ্টিভঙ্গি থেকে গল্পটি বলা হলেও নাটকে স্বামী এবং স্ত্রী দুই পক্ষকে সমানভাবে উপস্থাপনের প্রয়াস আছে।’
নির্দেশক আরও বলেন, ‘প্রযোজনাটির মূল লক্ষ্য দর্শকের মনোজগতে নারী-পুরুষের সম্পর্কের দার্শনিক প্রকৃতি সম্পর্কে প্রশ্ন সৃষ্টি করা। এই মঞ্চায়ন শেষাবধি উপলব্ধি, আত্মসচেতনতা এবং মানবিক পরিপক্বতার জটিলতা ও দায়বোধকে ধারণ করে এগিয়ে যায়।’
সম্+সার নাটকে মাল্যবান ও তার স্ত্রী উৎপলার চরিত্রে অভিনয় করছেন শাহজাদা সম্রাট চৌধুরী ও যাজ্ঞোসীনি মৌ। মঞ্চ পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্নো, আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণে অম্লান বিশ্বাস এবং পোশাক পরিকল্পনায় আছেন রুবাইয়া জাবীন প্রিয়তা ও যাজ্ঞোসীনি মৌ। প্রযোজনা ব্যবস্থাপনায় রুবাইয়া জাবীন প্রিয়তা, নির্দেশকের সহকারী হিসেবে রয়েছেন মারজান রাইসা।

চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর টানা সাড়ে ২৪ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি পেয়ে নতুন ইতিহাস গড়েছে গাজা যুদ্ধকেন্দ্রিক নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ (NAZA)। এটি ভেনিস উৎসবের ইতিহাসের পাশাপাশি প্রধান প্রধান আন্তর্জাতিক...
১৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের সঙ্গেও যুক্ত ঢালিউডের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। পরিচালনা করেছেন ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’সহ প্রায় দেড় ডজন সিনেমা। সর্বশেষ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ‘রক্ত পিপাসা’ সিনেমাটি।
২১ ঘণ্টা আগে
নতুন করে তৈরি হচ্ছে জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি প্রথম প্রকাশিত হয় সুকুমার বাউলের কণ্ঠে। তাঁর কণ্ঠেই বিভিন্ন প্ল্যাটফরমে গানটির ভিউ হয়েছে ২০ কোটিরও বেশি। পরবর্তী সময়ে একই গান গেয়ে আলোচনায় আসেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী তসিবা।
২১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে