রোজার ঈদে কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে আবুল হায়াত বানিয়েছিলেন নাটক ‘সখিনা’। কোরবানির ঈদেও নাটক নির্মাণের জন্য আবুল হায়াত বেছে নিয়েছেন রাবেয়া খাতুনের গল্প। আগামী ১ মে তিনি শুরু করবেন ‘ভালোবেসেছিলাম’ শিরোনামের নাটকের শুটিং।
পরিচালনার পাশাপাশি আবুল হায়াত নিজেও অভিনয় করবেন ভালোবেসেছিলাম নাটকে। এতে আরও থাকছেন ডলি জহুর, রওনক হাসান ও জাকিয়া বারী মম। দুই ঈদেই রাবেয়া খাতুনের গল্প নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আমাকে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে। অনেক আগে থেকে সাগরের চাওয়া আমি যেন প্রতি ঈদে তার মায়ের গল্প নিয়ে অন্তত একটি নাটক নির্মাণ করি।
তার এই চাওয়া আমার কাছেও ভীষণ ভালো লাগার। চাওয়াটা সাগরের হলেও আমার নিজের মনের মতো করেই নির্মাণ করি। এর মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে শুটিং করব।’
অভিনয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন আবুল হায়াত। গতকাল থেকে শুরু করেছেন ভিকি জাহেদ পরিচালিত একটি নাটকের শুটিং। এই নাটকের শুটিং শেষ করে ২৯ এপ্রিল তিনি শুরু করবেন মীর আরমান হোসেনের ‘ভুল নামের ফুল’ নাটকের কাজ। এরপরই শুরু করবেন নিজের পরিচালিত ভালোবেসেছিলাম নাটকের শুটিং।

বাড়তি পারিশ্রমিক দাবি করে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার ডাবিং বন্ধ রেখেছিলেন শাকিব খান। গত ফেব্রুয়ারি-মার্চে ভারতে প্রিন্সের শুটিংয়ের সময় ছড়িয়েছিল এমন গুঞ্জন। এবার সেই বিতর্কে ঘি ঢাললেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি জানান, শুধু ডাবিং নয়, শ্রীলঙ্কায় ১৬ দিন থাকার পরেও শুটিং...
১১ ঘণ্টা আগে
সমালোচনা, বিতর্ক আর নির্মাণকালীন নানা জটিলতাকে তুড়ি মেরে উড়িয়ে বক্স অফিসে ঝড় তুলল পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ২১৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৪০০ কোটি টাকা) আয় করে ইতিহাস গড়েছে ছবিটি। এর মাধ্যমে চলচ্চিত্রটি এখন পর্যন্ত যেকোনো....
১১ ঘণ্টা আগে
জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’ শুরু হয় ২০০৯ সালে। প্রথম থেকেই এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলী। ব্যতিক্রম ছিল তৃতীয় সিজন। সেবার সৌরভের পরিবর্তে সঞ্চালনা করেন মিঠুন চক্রবর্তী। তবে দর্শকদের ব্যাপক অনুরোধে পরের সিজন থেকে আবারও সৌরভকে ফিরিয়ে আনা হয়। ১০টি সিজন সফলভাবে চলার পর...
১৫ ঘণ্টা আগেসিরিজ হিসেবে ফিরছে ‘কাভি আলভিদা না ক্যাহনা’। সিরিজটি কেবল মূল সিনেমার রিমেক হবে না, বরং আধুনিক সম্পর্কের জটিলতাকে আরও বিশদভাবে তুলে ধরবে।
১ দিন আগে