দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা প্রকাশ্যে জানান এই জুটি। তাঁদের নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-অনুরাগীদের। খবরও রটে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। সে জল্পনায় জল ঢেলে দিলেন অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাঁরা কয়েক সপ্তাহ আগেই আলাদা হয়ে গেছেন। তবে, আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি। যদিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তামান্না ভাটিয়া সব গ্রুপ ছবি মুছে ফেলেছেন।
একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, তামান্না ও বিজয়ের বিচ্ছেদ হয়ে গেছে। তবে তাঁরা ভালো বন্ধু হিসেবে রয়েছেন। বর্তমানে দুজনেই নিজেদের কাজে ব্যস্ত।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্নাকে জিজ্ঞেস করা হয়, তাঁরা কি এ বছর বিয়ের পরিকল্পনা করছেন? উত্তরে তিনি বলেছিলেন, ‘আমি জীবন নিয়ে খুবই খুশি। বিয়েও হতে পারে, কেন নয়?’
অভিনেত্রী আরও বলেন, ‘বিয়ে ও ক্যারিয়ারের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি খুবই উচ্চাভিলাষী এবং বিয়ের পরও অভিনয় চালিয়ে যাব।’

২০২৩ সালে ইংরেজি নবববর্ষের এক পার্টিতে প্রথমবার একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তামান্না ও বিজয়কে নিয়ে গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন তাঁরা। এতে গুঞ্জন আরও জোরালো হয়। ‘লাস্ট স্টোরিজ ২’ ওয়েব সিরিজের প্রচারের সময় তাঁরা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন।
২০২৪ সালে ফিল্ম কম্পানিয়ন–কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বিজয়কে তাঁর ‘হ্যাপি প্লেস’ বলে উল্লেখ করেন। বিজয়ও একাধিকবার সাক্ষাৎকারে তাঁর প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেন।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৯ ঘণ্টা আগে