
অবশেষে প্রেক্ষাগৃহে আসছে সুজন বড়ুয়া পরিচালিত সিনেমা ‘বান্ধব’। এর আগে একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। অবশেষে দুর্গাপূজা উপলক্ষে আগামী ৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া ও প্রযোজক আবুল বাশার।
নির্মাতারা বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকায় সরে দাঁড়াই। এখন সিনেমা মুক্তির উপযুক্ত সময় এসেছে। তা ছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এ জন্য সিনেমাটি আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ৩ অক্টোবর মুক্তি দিচ্ছি।’
সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক সুজন বড়ুয়া। তিনি বলেন, ‘আমি অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে। অবশেষে “বান্ধব” মুক্তি পাচ্ছে। অন্য রকম শান্তি অনুভব করছি। আশা করি সিনেমাটি দর্শক পছন্দ করবেন। কারণ “বান্ধব” সম্পূর্ণ গল্পনির্ভর সিনেমা।’

ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন এক শিশুর জীবনগল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়। মূল চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। আরও আছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান, আসমা শিউলি, আরফান প্রমুখ।
বান্ধব সিনেমায় পাঁচটি গান রয়েছে। এর মধ্যে চারটি গান লিখেছেন সুদীপ কুমার দীপ, অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।

বাস্তবজীবনে তিনি রকস্টার। এবার সিনেমার পর্দায়ও একই ভূমিকায় হাজির হবেন সংগীতশিল্পী পান্থ কানাই। শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এতে একটি গানও থাকবে তাঁর কণ্ঠে। বিষয়টি নিয়ে পান্থ কানাইয়ের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
৪ ঘণ্টা আগে
প্রায় দুই বছর পর রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে নাট্যদল প্রাঙ্গণেমোর। আগামী ১ থেকে ৩ এপ্রিল টানা তিন দিন একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুটি নাটক নিয়ে আসছে দলটি। প্রদর্শিত হবে নাটক ‘শেষের কবিতা’ ও ‘টিনের তলোয়ার’।
৬ ঘণ্টা আগে
অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। গঠন করেছেন নিজের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। এ নির্বাচনে লড়বে বিজয়ের রাজনৈতিক দল। সম্প্রতি রাজ্যের ২৩৪ আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিজয়।
৬ ঘণ্টা আগে
মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ রোববার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেতার।
১৯ ঘণ্টা আগে