
রোজার ঈদের সিনেমার রেশ না কাটতেই কোরবানির ঈদের জন্য নতুন সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান। মালয়েশিয়ায় চলছে আজমান রুশোর ‘রকস্টার’ সিনেমার শুটিং। আজ ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ পেল রকস্টার সিনেমার ফার্স্ট লুক পোস্টার।
সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান। পোস্টারে দেখা গেল, চোখে কালো সানগ্লাস, পায়ে স্নিকার্স, শরীরজুড়ে ট্যাটু, পরনে হাফপ্যান্ট, গলায় মোটা চেইন, চোখে সানগ্লাস; পিচঢালা পথে পা ছড়িয়ে বসে দৃষ্টি স্থির দূরে কোথাও। পেছনে লেখা সিনেমার নাম রকস্টার।
সোশ্যাল মিডিয়ায় রকস্টার সিনেমার পোস্টারটি শেয়ার করে দর্শকদের উদ্দেশে শাকিব খান লেখেন, ‘আমার ভালোবাসার দর্শকদের জন্য এটা আমার জন্মদিনের উপহার।’
জানা গেছে, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমাটি। যেখানে থাকবে ভালোবাসার ভিন্ন এক অধ্যায়। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন।
সিনেমাটি নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে। এই সিনেমার নায়িকার নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ফাঁস হওয়া মালয়েশিয়ায় শুটিংয়ের ভিডিওতে শাকিবের সঙ্গে দেখা গেছে সাবিলা নূরকে। গত বছর তাণ্ডব সিনেমায় দেখা গিয়েছিল এই জুটিকে।

রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
৬ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
৭ ঘণ্টা আগে
নাট্যদল আপস্টেজের প্রথম প্রযোজনা ‘রাত ভ’রে বৃষ্টি’। ২০১৯ সালের ১৯ জুলাই প্রথম মঞ্চে আসে নাটকটি। সবশেষ মঞ্চায়ন হয়েছিল ২০২০ সালে। ছয় বছর পর রাত ভ’রে বৃষ্টি আবার মঞ্চে ফিরছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী দেখা যাবে।
৭ ঘণ্টা আগে
তুর্কি সিরিজ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়। ইতিহাসনির্ভর গল্প ছাড়াও তুরস্কে নির্মিত অ্যাকশন, রোমান্স ও পারিবারিক ড্রামার কদরও আছে বৈশ্বিক পরিসরে। ‘দিরিলিস: আরতুগ্রুল’, ‘কুরুলুস: উসমান’, ‘দ্য অটোমান’, ‘এন্ডলেস লাভ’, ‘ফাতমাগুল’, ‘ফরবিডেন লাভ’, ‘দ্য প্রমিজ’সহ অসংখ্য সিরিজ বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে প্রচারিত..
৭ ঘণ্টা আগে