দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত রিচি সোলায়মান। তবে অভিনয়ের প্রতি ভালোবাসাটা আছে এখনো। গল্প ও চরিত্র পছন্দ হলেই ক্যামেরার সামনে দাঁড়ানোর চেষ্টা করেন। গত বছর শেষ করেছেন ‘গিরগিটি’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিং। নতুন বছরের শুরুতে নাটকের কাজ শুরু করছেন তিনি। ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকে অভিনয় করবেন রিচি। ৩ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং।
পরস্পর নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল। নাটকে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে। রিচি বলেন, ‘গল্প ও চরিত্র ভালো হলে আনুষঙ্গিক অন্যান্য ব্যস্ততা পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছা করে। পরস্পর নাটকের গল্পটা আমার ভালো লেগেছে। যে কারণে কাজটির সঙ্গে যুক্ত হওয়া।’
এ নিয়ে দ্বিতীয়বার ইমরাউল রাফাতের পরিচালনায় কাজ করছেন রিচি। আট বছর আগে এই পরিচালকের ‘দূরত্ব’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন তিনি। রিচি বলেন, ‘এই নিয়ে দ্বিতীয়বার রাফাতের নির্দেশনায় কাজ করব। রাফাত দীর্ঘদিন কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। নির্মাতা হিসেবে যেমন গুণী, তেমনি ভালো মানুষও। আশা করছি তাঁর সঙ্গে আমার দ্বিতীয় কাজের অভিজ্ঞতাটাও ভালো হবে।’
রিচি আরও জানান, বেশ কিছু স্ক্রিপ্ট এসেছে তাঁর হাতে। স্ক্রিপ্টগুলো পড়ার পর সিদ্ধান্ত নেবেন নতুন কাজের বিষয়ে। সম্প্রতি ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন রিচি। উত্তরায় শুরু করেছেন বিউটি পারলারের ব্যবসা। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১০ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
২০ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২১ ঘণ্টা আগে