
পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। মফস্বল শহর। এ দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘বউয়ের বিয়ে’।
বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর! কারণ, সাধারণত এমন ঘটনা তো ঘটে না। যে ইতিমধ্যে একজনের বউ, তাঁর আবার আরেক বিয়ে হয় কীভাবে! পুরো বিষয়টি খোলাসা হবে ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের নাটকটি বানিয়েছেন রুবেল হাসান।
এতে হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ, বন্ধন ও প্রেমের গল্প।

নাটকটি নিয়ে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা বেছে নিয়েছি। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যারা একে অপরের প্রেমে পড়ে, গোপনে বিয়েও করে। এরপর শুরু হয় পারিবারিক জটিলতা।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, রোজার ঈদে ‘বউয়ের বিয়ে’সহ সিএমভির ব্যানারে প্রকাশ পাবে ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৩ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৩ ঘণ্টা আগে