২০২৫ সালের ১৮ মে। গানের ভিডিওর শুটিংয়ের জন্য সেদিন থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া। সময়মতো বিমানবন্দরে পৌঁছান। কিন্তু ফারিয়া জানতেন না, তাঁর জন্য অপেক্ষা করছিল অন্য কিছু। বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
১৯ মে ফারিয়ার জামিন নামঞ্জুর হলে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয় তাঁকে। পরদিন ২০ মে জামিন হয় নুসরাত ফারিয়ার। জেল থেকে ফিরে এসে মানসিক অবসাদে ভোগার কথাও জানিয়েছিলেন তিনি। তবে সেই অবস্থা দ্রুত কাটিয়ে ওঠেন। এত দিন গ্রেপ্তার ও জেলের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেননি ফারিয়া। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের এক পডকাস্টে সেই অভিজ্ঞতা জানালেন তিনি।
ফারিয়া জানান, মামলার বিষয়টি অত গুরুত্ব দেননি সে সময়। কারণ, জুলাই অভ্যুত্থানের সময় তিনি ছিলেন কানাডায়। ফারিয়া বলেন, ‘আমি শুনেছিলাম আমার নামে একটা মামলা হয়েছে। কিন্তু আমি যেহেতু সে সময় দেশে ছিলাম না, তাই এটা নিয়ে সিরিয়াস ছিলাম না। সেদিন থাইল্যান্ডে যাচ্ছিলাম আমার গানের শুটিংয়ে। এয়ারপোর্টে যাওয়ার আগেও ভাবিনি, এ রকম কিছু হতে পারে। ইমিগ্রেশন শেষ করে লাউঞ্জে বসে আলু ভাজি আর রুটি খাচ্ছিলাম। এরপর কী হয়ে গেল বুঝতে পারছিলাম না। তাৎক্ষণিক আমার মা ও শিক্ষককে ফোন করি। আটকের পর আমাকে অনেক প্রশ্ন করা হয়। একসময় তাঁরা বুঝতে পারেন, আমি এর সঙ্গে জড়িত নই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পরদিন সকালে প্রথমবারের মতো আমি এজলাসে দাঁড়াই; যেটা এত দিন শুধু সিনেমায় দেখে এসেছি।’
জেলে থাকার সময়ের অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, ‘জেলার থেকে শুরু করে সেখানকার সবাই এত সহানুভূতি ও ভালোবাসার সঙ্গে ব্যবহার করেছে, যেটা ভাবতে পারিনি। সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা না খেয়েই ছিলাম। আমি দেখেছি, মানুষজন আমাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে দেখেছি রুটি ছিঁড়ে মিষ্টিকুমড়া দিয়ে খাইয়ে দিচ্ছে। আমার যতটুকু মনে আছে, আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছে। তাদের আমি চিনিও না। জীবনে আর কখনো তাদের সঙ্গে দেখা হবে কি না, তা-ও জানি না।’
গ্রেপ্তার ও জেলে যাওয়ার ঘটনা জীবনের কঠিন সময় হলেও এ থেকে অনেক কিছু শিখেছেন ফারিয়া। তিনি বলেন, ‘এটা থেকে অনেক কিছু শিখেছি। সবাইকে বদলে যেতে দেখেছি। ওই সময়ে একজনের সঙ্গে আমি সম্পর্কে ছিলাম। জেল থেকে বের হওয়ার পর তার চেহারাও আর দেখিনি। সে আমার সঙ্গে আর কখনো যোগাযোগ করেনি। মানুষের ওপর থেকে আস্থা-ভালোবাসা উঠে গেছে এর পর থেকে। কাছের বন্ধুরা সোশ্যাল মিডিয়া থেকে আমার সঙ্গে তোলা ছবি মুছে দিয়েছে। আমি বিপদে পড়েছি বুঝতে পেরে অনেকে যোগাযোগ বন্ধ করে দেয়। ওই ৪৮ ঘণ্টায় আমি বুঝে গেছি, কে আমার আপন, আর কে নয়।’
ফারিয়াকে গ্রেপ্তারের পর শোবিজের সহকর্মী থেকে শুরু করে সাধারণ অনেক মানুষ, যাঁরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফারিয়া। অভিনেত্রী আরও জানান, এখনো সেই মামলা শেষ হয়নি। প্রতি মাসে আদালতে হাজিরা দিতে হয় তাঁকে। এ ঘটনার পর অনেকে তাঁকে নিয়ে কাজ করতে ভয় পান বলেও জানান ফারিয়া।

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬-এর মঞ্চ শুধু সংগীতের উৎসবে সীমাবদ্ধ থাকেনি; বরং তা পরিণত হয়েছে মার্কিন সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদী প্ল্যাটফর্মে। রোববার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ব্যাড বানি, বিলি আইলিশের মতো বিশ্বখ্যাত শিল্পীরা অভিবাসীদের ওপর চলা দমন
৪ ঘণ্টা আগে
সত্তর ও আশির দশকের মাঝামাঝি সময়ে যখন বিনোদ খান্না জনপ্রিয়তার মধ্যগগনে, তখন তাঁর একটি সিদ্ধান্ত পুরো বলিউডকে স্তব্ধ করে দিয়েছিল। অমিতাভ বচ্চনের পরেই যার নাম উচ্চারিত হতো, সেই বিনোদ নিজের সাজানো ক্যারিয়ার, পরিবার এবং গ্ল্যামার জগৎ ছেড়ে ওশো রজনীশের অনুসারী হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন।
৬ ঘণ্টা আগে
এবারের আসরে পাঁচটি পুরস্কার জিতে মার্কিন র্যাপ তারকা কেনড্রিক লামার ভেঙে দিয়েছেন র্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড। সব মিলিয়ে কেনড্রিক লামারের ঝুলিতে আছে ২৭টি গ্র্যামি।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে বিশেষ নাটক ‘চিঠিওয়ালা’। ২১ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ে প্রচার করা হবে নাটকটি। চিঠিওয়ালা রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রশীদ হারুন।
১১ ঘণ্টা আগে