
এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬-এর মঞ্চ শুধু সংগীতের উৎসবে সীমাবদ্ধ থাকেনি; বরং তা পরিণত হয়েছে মার্কিন সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদী প্ল্যাটফর্মে। রোববার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ব্যাড বানি, বিলি আইলিশের মতো বিশ্বখ্যাত শিল্পীরা অভিবাসীদের ওপর চলা দমন-পীড়নের বিরুদ্ধে গর্জে উঠেছেন।
অনুষ্ঠানে অনেক শিল্পীর পোশাকেই ‘ICE OUT’ লেখা ব্যাজ দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই)-এর সাম্প্রতিক তল্লাশি বা ধরপাকড়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেই এই প্রতীকী প্রতিবাদ। উল্লেখ্য, এই অভিযানের ফলে বেশ কয়েকজন মার্কিন নাগরিকের মৃত্যু এবং পাঁচ বছর বয়সী শিশু লিয়াম কোনেজো রামোস ও তার বাবার গ্রেপ্তারের ঘটনায় আমেরিকা জুড়ে তীব্র বিক্ষোভ চলছে।
নিজের অ্যালবাম ‘Debi Tirar Mas Fotos’-এর জন্য গ্র্যামি জেতার পর পুয়ের্তো রিকান তারকা ব্যাড বানি মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘আমরা অসভ্য নই, আমরা পশু নই, আমরা ভিনগ্রহের কেউ নই; আমরা মানুষ এবং আমরাও আমেরিকান। আমাদের প্রতি এই আচরণ বন্ধ হোক।’
আগামী ৮ ফেব্রুয়ারির সুপার বোল অনুষ্ঠানে ব্যাড বানি পারফর্ম করবেন, যেখানে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ফেডারেল এজেন্ট মোতায়েনের হুমকি দিয়ে রেখেছেন।
অন্যদিকে, ‘Wildflower’ গানের জন্য পুরস্কারপ্রাপ্ত বিলি আইলিশ আরও কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেন, ‘চুরি করা জমিতে কেউ অবৈধ হতে পারে না।’
ব্যান্ড ‘OK Go’-এর প্রধান গায়ক ড্যামিয়ান কুলাশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দেশে যখন মুখোশধারী সরকারি বাহিনী সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে, তখন এমন উৎসব পালন করা তাঁর কাছে ‘স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা’ বলে মনে হচ্ছে। আবার ‘Bon Iver’ ব্যান্ডের জাস্টিন ভার্নন রাস্তায় ফেডারেল এজেন্টদের গতিবিধি নথিভুক্ত করা স্বেচ্ছাসেবীদের সম্মানে গলায় একটি বাঁশি ঝুলিয়ে অনুষ্ঠানে যোগ দেন।
ল্যাটিন অ্যাডভোকেসি গ্রুপ ‘মারেমোটো’-র নির্বাহী পরিচালক জেস মোরালেস রকেটো জানান, এই প্রতিবাদ কেবল লাল গালিচার ফ্যাশন নয়, এটি একটি বড় রাজনৈতিক বার্তা। তিনি আরও উল্লেখ করেন, অনেক শিল্পী রেকর্ড কোম্পানি বা করপোরেট পার্টনারদের চাপে সরাসরি মুখ খুলতে পারেন না, কিন্তু এবার সেই বাধা পেরিয়ে শিল্পীরা ঐক্যবদ্ধ হয়েছেন।

অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম Cinemata-এর আয়োজনে গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘আফটার দ্য সাইলেন্স’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।
৭ ঘণ্টা আগে
সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী নাজিফা তুষি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত সিনেমা ‘রইদ’। এরই মাঝে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। ‘সুরাইয়া’ নামের সিনেমায় তুষির সঙ্গে আছেন শ্যামল মাওলা।
১১ ঘণ্টা আগে
কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় আড্ডা ‘কেসিসি বৈঠকখানা’ অনুষ্ঠানের তৃতীয় আসর। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৮ এপ্রিল উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?’ শীর্ষক সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
১১ ঘণ্টা আগে
গত বছর অক্টোবরে জানা যায়, ক্যানসারে আক্রান্ত চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। ভারতের চেন্নাইয়ে চলে চিকিৎসা। প্রথম ধাপের চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারিতে ফিরেছেন দেশে। মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক জানালেন, এ মাসে চিকিৎসার জন্য আবার যেতে হবে ভারতে। ব্যয়বহুল এই চিকিৎসা
১১ ঘণ্টা আগে