বিশ্বের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আমাজন প্রাইম’ আনুষ্ঠানিকভাবে শিগগিরই বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। আমাজন প্রাইম ভিডিও বাংলাদেশের হেড অব কনটেন্ট অ্যান্ড করপোরেট বিজনেস সোনিয়া হুরিয়া গুপ্তা গত বুধবার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনিয়া হুরিয়া গুপ্তা বুধবার ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে। এই যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত।’
একই পোস্টে তিনি আমাজন প্রাইম ভিডিও বাংলাদেশ যাত্রার শুরুতে যে পাঁচটি ওয়েব কনটেন্ট নিয়ে বাজারে আসছে তার পোস্টারও প্রকাশ করেছেন। সেগুলো হলো:
বাংলার বন্ধু: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর ৪৮ ঘণ্টা আগে ঘটে যাওয়া সব রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘বাংলার বন্ধু’। রাইনো আরিয়ান খানের গল্প ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন ভারতের পীযূষ বন্দ্যোপাধ্যায়।
কিশলয়: মাহিরিয়ান চৌধুরী পরিচালিত রোমান্টিক থ্রিলারধর্মী এই ওয়েব ফিল্মের গল্পটা এক কিশোরীর বিখ্যাত মডেলে পরিণত হওয়া এবং পরবর্তীতে তার করুণ পরিণতি নিয়ে। এটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জান্নাতুল এলহাম মায়া।
হাত ধুবি কী না বল: আল নাহিয়ান মাশরাফির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘হাত ধুবি কী না বল’ ওয়েব ফিল্মটির কাহিনি গড়ে উঠেছে করোনা মহামারির সময়ে একজন সমাজসেবকের হাত ধোয়ার ব্যবসা নিয়ে।
কফিতা: একটি কফিশপে ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া সমাজের ৬ পেশার মানুষের জীবনের গল্প দেখা যাবে ‘কফিতা’ ওয়েব ফিল্মটিতে। রাইনো আরিয়ান খানের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন জান্নাতুল এলহাম মায়া।
চকলেটেই বাড়ে ভালোবাসা: শিশুদের জন্যও আয়োজন রয়েছে প্রাইম আমাজন বাংলাদেশের তালিকায়। ১২টি শিশুর চকলেট খাওয়া আর তাদের মধ্যে ভালোবাসার গল্প নিয়ে ভারতের শর্মিষ্ঠা মুখার্জি নির্মাণ করেছেন শিশুতোষ ওয়েব ফিল্ম ‘চকলেটেই বাড়ে ভালোবাসা’। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন রিয়াজ আফ্রিদি।
আমাজন প্রাইম ভিডিও বাংলাদেশ সূত্রে জানা গেছে, মার্চ মাসেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মটি। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
৩ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
৪ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
৪ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
৫ ঘণ্টা আগে