
ইন্দোনেশিয়ার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে যৌন হয়রানির শিকার হন ছয় প্রতিযোগী। এমন অভিযোগের পর নড়েচড়ে বসে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। গত সপ্তাহের এ ঘটনায় মিস ইউনিভার্স আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মিস ইউনিভার্সের মঞ্চ যাতে মেয়েদের জন্য সুরক্ষিত হয়, সেটা সুনিশ্চিত করা তাদের সবচেয়ে বড় দায়িত্ব ও লক্ষ্য। তাই বিষয়টি খতিয়ে দেখছে তারা।
অভিযোগের বিষয়ে এবার সিদ্ধান্ত নিয়েছে মিস ইউনিভার্স, বিবিসি জানিয়েছে ইন্দোনেশিয়ান ফ্র্যাঞ্চাইজির সকল কার্যক্রম বাতিল করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন।
শুধু ইন্দোনেশিয়া নয়, মিস ইউনিভার্স জানিয়েছে, একই ফ্র্যাঞ্চাইজির হাতে মালয়েশিয়ার প্রতিযোগিতার দায়িত্বভার থাকায় সেখানেও প্রতিযোগিতা বাতিল করা হয়েছে।
মিস ইউনিভার্স বিবৃতিতে জানিয়েছে, ‘এটা স্পষ্ট যে, মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া আমাদের ব্র্যান্ডের মান, নীতিশাস্ত্র বা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।’
এদিকে ইন্দোনেশিয়ার ফ্র্যাঞ্চাইজির পরিচালক পপি ক্যাপেলা তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় দায়িত্বশীল কাউকে শরীর পরীক্ষার মাধ্যমে সহিংসতা বা যৌন হয়রানি করার আদেশ, অনুরোধ কিংবা অনুমতি আমি কখনো দিইনি।’
তিনি আরও লিখেছেন, ‘আমি যেকোনো ধরনের সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে’।
এদিকে চলতি বছর জাকার্তার মেয়ে ফ্যাবিন্নে নিকোল গ্রোএনইভেন্ডের মাথায় উঠেছে মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া ২০২৩-এর মুকুট। মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স প্রতিযোগিতা। তাঁর অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন মিস ইউনিভার্স।
উল্লেখ্য, বর্তমানে এই অভিযোগের তদন্ত করছে জাকার্তা পুলিশ। শিগগিরই তারা তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে