
স্বপন আহমেদের পরবাসিনী সিনেমার টাইটেল গানসহ সিনেমার সংগীত আয়োজন করেছিলেন তানভীর তারেক। ১০ বছর পর আবার স্বপন আহমেদ পরিচালিত সিনেমায় কাজ করছেন তানভীর। ফরাসি ফিল্ম সোসাইটির অর্থায়ন ও বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণাধীন সিনেমাটির নাম ‘দ্য অরেঞ্জ’, বাংলা নাম রাখা হয়েছে ‘পথের বন্ধু’।
সম্প্রতি তানভীর তারেকের কোলাহল স্টুডিওতে সম্পন্ন হয়েছে সিনেমার একমাত্র গান ‘তোমার কী মনে আছে’-এর রেকর্ডিং। সিনেমার আবহসংগীতের কাজও করবেন তানভীর।
তানভীর তারেক বলেন, ‘স্বপন ভাই বরাবরই বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করতে পছন্দ করেন। তাঁর সর্বশেষ সিনেমাটিও বাংলাদেশের প্রথম সাই-ফাই মুভি ছিল। এবারও ব্যতিক্রম একটি গল্প দেখা যাবে। এক প্রবাসী বাবার ফ্রান্সে এসে লাপাত্তা হয়ে যাওয়া এবং অনেক বছর পর তার মেয়ের বাবাকে খুঁজে ফেরার গল্প। এটি আমার ক্যারিয়ারের ১৪তম সিনেমার কাজ। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।’
নির্মাতা স্বপন আহমেদ বলেন, ‘আমরা একটি গল্প বলার চেষ্টা করছি দীর্ঘদিন ধরে। এটি বাংলাদেশি দর্শক ও ডায়াসপোরাকে দারুণভাবে কানেক্ট করবে। তানভীর ভাইয়ের সঙ্গে কাজটি নিয়ে দীর্ঘদিন আলাপ করছি। অবশেষে কাজটি শুরু হলো। সিনেমার অধিকাংশই ফরাসি কাস্ট অ্যান্ড ক্রু। বাংলাদেশ থেকে দুজন অভিনেতা সংযুক্ত হবেন। বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শনের পর আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’

একসময় ছোট পর্দার নিয়মিত মুখ হলেও এখন আর আগের মতো দেখা যায় না অভিনেতা হাসান মাসুদকে। দীর্ঘদিন হলো তিনি নেই নাটক কিংবা সিনেমায়। অনেক দিনের অভ্যাস বই পড়াও বাদ দিয়েছেন। মনোযোগ দিয়েছেন ধর্মকর্মে।
৭ ঘণ্টা আগে
ঢাকাই সিনেমার খল অভিনেতা আশরাফুল হক ডনকে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে সিআইডি। চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মুহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলায় তাঁকে আদালতে নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মুক্তির মাত্র তিন সপ্তাহে দ্য ওডিসি ঘরে তুলেছে এক বিলিয়ন ডলারের বেশি। নোলানের আগের সব রেকর্ড ভেঙে তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হতে যাচ্ছে এটি।
১৬ ঘণ্টা আগে
প্রায় দেড় যুগ আগে শুরু হয়েছিল আর্টিস্ট ক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনা। নানা প্রতিকূলতা অতিক্রম করে আড়াই বছর আগে শুরু হয় প্ল্যাটফর্মটির কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকে প্রতি সপ্তাহে নিয়মিত সংগীতানুষ্ঠানের পাশাপাশি কবিতাসন্ধ্যা ও সাহিত্য-সংস্কৃতি নিয়ে আলোচনাসহ নানা ধরনের অনুষ্ঠান করছে আর্টিস্ট ক্লাব।
২০ ঘণ্টা আগে