একসময় ছোট পর্দার নিয়মিত মুখ হলেও এখন আর আগের মতো দেখা যায় না অভিনেতা হাসান মাসুদকে। মাঝে মাঝে বিজ্ঞাপনে দেখা মিললেও দীর্ঘদিন হলো তিনি নেই নাটক কিংবা সিনেমায়। দীর্ঘদিনের অভ্যাস বই পড়াও বাদ দিয়েছেন। মনোযোগ দিয়েছেন ধর্মকর্মে। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানালেন তাঁর বদলে যাওয়ার কারণ।
হাসান মাসুদ বলেন, ‘আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। এখন আর অভিনয় করি না। শুধু বিজ্ঞাপনের কাজ পেলে করি, না হলে করি না। আসলে পরিবর্তন এসেছে আমার জীবনে। একটু ভাববাদী হয়ে গেছি। ধার্মিক হয়ে গেছি। এবার হজ করেছি। মক্কা-মদিনায় ৪১ দিন ছিলাম। পরিবর্তনটা অবশ্য তার আগে থেকেই শুরু হয়েছে। এখন পরিপূর্ণভাবে বদলে গেছি।’
এখন অভিনয় না করলেও এই সময়ের ভিজ্যুয়াল কনটেন্ট নিয়ে আক্ষেপ আছে তাঁর। হাসান মাসুদ বলেন, ‘এখন ভালো কনটেন্টও হচ্ছে না। যে বিষয়টি আমার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটা হলো মানুষকে হাসাতে হবে। এই এক মটো নিয়ে কাজ হচ্ছে, যেটাতে আমি অভ্যস্ত নই।’
হাসান মাসুদ আরও জানান, শুধু অভিনয় নয়, একসময়ের নিয়মিত অভ্যাস বই পড়াও ছেড়ে দিয়েছেন তিনি। হাসান মাসুদ বলেন, ‘আমি এত বেশি পড়েছি যে শেষের দিকে যন্ত্রের মতো হয়ে গিয়েছিলাম। আমার ভেতর কোনো ভাবাবেগ কাজ করত না। কেউ যদি আমার সামনে ট্রাকে চাপা পড়ে মারা যেত, আমি ভাবতাম লোকটার ভুলেই মারা গেছে। কোনো সেন্টিমেন্ট আমার মধ্যে কাজ করত না। এরপরে নীলক্ষেতে ১ হাজার ২০০টি বই বিক্রি করে দিয়েছি।’
মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমা দিয়ে অভিনয়ে পথচলা শুরু হাসান মাসুদের। একসময় নাম লেখান টিভি নাটকে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’ ইত্যাদি। অভিনয়ে আসার আগে সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন তিনি। এর আগে চাকরি করেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে।

১০ বছর পর আবার স্বপন আহমেদের সিনেমায় কাজ করছেন তানভীর। ফরাসি ফিল্ম সোসাইটির অর্থায়ন ও বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি। নাম রাখা হয়েছে ‘দ্য অরেঞ্জ’, বাংলা নাম ‘পথের বন্ধু’।
৪ ঘণ্টা আগে
ঢাকাই সিনেমার খল অভিনেতা আশরাফুল হক ডনকে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে সিআইডি। চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মুহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলায় তাঁকে আদালতে নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
মুক্তির মাত্র তিন সপ্তাহে দ্য ওডিসি ঘরে তুলেছে এক বিলিয়ন ডলারের বেশি। নোলানের আগের সব রেকর্ড ভেঙে তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হতে যাচ্ছে এটি।
১১ ঘণ্টা আগে
প্রায় দেড় যুগ আগে শুরু হয়েছিল আর্টিস্ট ক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনা। নানা প্রতিকূলতা অতিক্রম করে আড়াই বছর আগে শুরু হয় প্ল্যাটফর্মটির কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকে প্রতি সপ্তাহে নিয়মিত সংগীতানুষ্ঠানের পাশাপাশি কবিতাসন্ধ্যা ও সাহিত্য-সংস্কৃতি নিয়ে আলোচনাসহ নানা ধরনের অনুষ্ঠান করছে আর্টিস্ট ক্লাব।
১৫ ঘণ্টা আগে