Ajker Patrika

মারা গেছেন অভিনেতা তারিকুজ্জামান তপন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২১: ২০
মারা গেছেন অভিনেতা তারিকুজ্জামান তপন
তারিকুজ্জামান তপন। ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা তারিকুজ্জামান তপন। আজ শুক্রবার রাত ৮টার দিকে নিজ বাসায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

তপনের মৃত্যুর খবর জানিয়ে অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তারিকুজ্জামান তপন। গত ডিসেম্বরে তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। এর পর থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ফেসবুকে তারিকুজ্জামান তপনের শারীরিক অবস্থার কথা জানিয়ে সরকারি সহায়তা চান তাঁর ছেলে তাছফিক। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, আজ সকালে বাসায় নিয়ে যাওয়া হয় তাঁকে।

একসময় ছোট পর্দার নিয়মিত মুখ ছিলেন তপন। অভিনয় করেছেন সিনেমাতেও। কমেডি চরিত্রে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’ ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত থেকে চিরতরে ইসরায়েল চলে গেলেন বিশেষ গোত্রের ২৫০ জন

শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স

অধ্যক্ষকে জড়িয়ে আপত্তিকর কথা বলায় প্রথমে থাপ্পড় দেন প্রদর্শক

হস্তান্তরের আগেই ফাটল সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনে

উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ ১৪০ জন গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত