অন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে গানে বাঁধলেন জুলাইয়ের গল্প। ১৫ জুলাই ফারজানা ওয়াহিদ সায়ানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’ শিরোনামের গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি লিখেছেন ও সুর করেছেন সায়ান। সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। গানের অ্যানিমেশন ভিডিও বানিয়েছেন সুরঞ্জিত কুমার রক্ষিত।
নতুন এই গান নিয়ে ফারজানা ওয়াহিদ সায়ান বলেন, ‘২০২৪-এর জুলাই-আগস্টে ঘটে যাওয়া ৩৬ দিনের এক অপূর্ব, অসামান্য, অপরূপ ও ভয়ংকর রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসের ঘাড়ে অশুভ দৈত্যের মতো চেপে বসা এক স্বৈরশক্তির পতন ঘটে। এই লড়াই ছিল স্বৈর-দুঃশাসনের বিরুদ্ধে। এই মাটিতে প্রায় দেড় দশক ধরে বিচ্ছিন্নভাবে চলতে থাকা হাজারো লড়াই-সংগ্রাম শেষে একতাবদ্ধ জনতার এক অভূতপূর্ব বিজয়, এবং ক্ষমতালোভী শাসকগোষ্ঠীর নির্মম পরাজয় নিরস্ত্র জনতার কাছে।’
আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু গানটি সায়ান নিবেদন করেছেন প্রতিরোধে বিশ্বাস করা সব সংগ্রামী মানুষকে। সায়ান বলেন, ‘এই গান মানুষের বিজয়ের সেই জুলাইয়ের গল্প। এই গান উৎসর্গ করি পৃথিবীর সব মাটিতে আন্দোলন-সংগ্রামরত সব লড়াকু প্রাণকে, যারা আস্থা রাখে মানুষের প্রতিরোধের শক্তিতে। যারা নিপীড়ক ও যেকোনো শক্তির দাম্ভিক দমনপ্রবণতার বিপরীতে প্রাণ দিতে হলেও কোনোমতেই এই বিশ্বাস থেকে নড়ে না যে, একদিন মানুষের জয় হবে। আমি মাটি ও মানুষের শক্তিতে বিশ্বাস করি। এই গান নিবেদন করি প্রতিরোধে বিশ্বাস করা সব মানুষকে, যারা আগামী দিনের লড়াই লড়বে তুমুল উদ্যমে।’

এই ঈদে প্রচারের লক্ষ্যে তৈরি হলো নাটক ‘আদরের ভাই’। নাম ভূমিকায় অভিয়ন করেছেন নীলয় আলমগীর। ভাই-বোনের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটকটিতে নীলয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চার বোনের ভূমিকায় তাহমিনা সুলতানা মৌ, ফাতেমা হীরা, মাফিয়া বীথি ও হীরামনি। সম্প্রতি পূবাইলে শুটিং শেষ হয়ে
১২ মিনিট আগে
সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১০ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১০ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১০ ঘণ্টা আগে