
একসময় বলিউডে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন আমিশা প্যাটেল। ‘কাহনা পেয়ার হ্যায়’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান এই অভিনেত্রী। শুরুটা চমৎকার হলেও অভিনয় জগতে খুব একটা সুবিধা করতে পারেননি। বয়স ৫০ ছুঁই ছুঁই হলেও বসেননি বিয়ের পিঁড়িতে। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী তাঁর চেয়ে ১৯ বছরের ছোট প্রেমিকের সঙ্গে উষ্ণ ছবি শেয়ার করেছেন।
‘গাদ্দার’ খ্যাত এই অভিনেত্রী তাঁর ইনস্টা হ্যান্ডেলে দুবাইয়ে ব্যবসায়ী নির্বাণ বিরলার সঙ্গে ফ্রেমবন্দী হন। ছবিতে দেখা যায় আমিশাকে নির্বাণ তাঁর বাহুতে জড়িয়ে রেখেছেন। দুজনেই কালো রঙের জামা পরা, ক্যামেরায় হেসে পোজ দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘দুবাইয়ে আমার প্রিয় নির্বাণের সঙ্গে সুন্দর সন্ধ্যা।’ এদিকে মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীরা শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে।
ইন্টারনেটে এই জুটি বয়সের পার্থক্য নিয়েও হচ্ছে আলোচনা। আমিশার বয়স ৪৯ এবং নির্বাণের ৩০। আমিশা আরও একটি ছবি শেয়ার দেন, সেখানে নির্বাণ ও এক বন্ধুর সঙ্গে দেখা যায়। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘দুবাইয়ে আমার বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সন্ধ্যা।’
নির্বাণ বিরলা একজন ব্যবসায়ী ও সংগীতশিল্পী। তিনি যশোবর্ধন ও অবন্তি বিরলার ছেলে। তাঁর উদ্যোগগুলোর মধ্যে রয়েছে বিরলা ব্রেইনিয়াকস এবং বিরলা ওপেন মাইন্ডস। তিনি যশোভর্ধন এবং আভান্তি বিরলার ছেলে।

আমিশা ‘প্যাটেল গাদ্দার: এক প্রেম কথা’, ‘ভুলভুলাইয়া’, ‘থোরা পেয়ার থোরা ম্যাজিক,’ সিনেমায় অভিনয় করেছেন। এই অভিনেত্রীকে গত বছর পর্দায় দেখা গিয়েছিল সখিনা চরিত্রে গাদ্দার টু সিনেমায়। মিস্ট্রি অফ দ্য ট্যাটু শিরোনামের ছবিতেও তিনি অভিনয় করেছেন।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
২১ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
২১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ দিন আগে