সারা বিশ্বেই ছড়িয়ে আছে আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভক্ত। বাংলাদেশেও আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় গলা ফাটাতে দেখা যায় শোবিজ তারকাদেরও। এবার মেসি ও আর্জেন্টিনার খেলা দেখতে যুক্তরাষ্ট্রে ছুটে গেলেন মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। মেটলাইফ স্টেডিয়ামে বসে তাঁরা উপভোগ করেছেন কোপা আমেরিকায় চিলির বিপক্ষে মেসিদের জয়।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় আর্জেন্টিনা ও চিলির খেলা। খেলা শুরুর নির্দিষ্ট সময়ের বেশ আগেই মেহজাবীন ও ফারিণ পৌঁছে গেছেন স্টেডিয়ামে। প্রচুর ছবিও তুলেছেন আলাদা ও একসঙ্গে।
খেলা শুরুর আগে তাসনিয়া ফারিণ গ্যালারিতে দাঁড়িয়ে ছবি তুলে সেটির ক্যাপশন লেখেন, ‘নেভার আরলি ফর মেসি’। আর মেহজাবীন ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আজকে কে জিততে পারে?’
প্রথমবার গ্যালারিতে বসে মেসিদের খেলা দেখে নিরাশ হতে হয়নি মেহজাবীন ও ফারিণের। চিলিকে ১-০ গোলে হারিয়ে সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে চলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। খেলা শেষেও আর্জেন্টিনার জয়ের খবর জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তাঁরা।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৫ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৮ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে