
আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নতুন নাটক নিয়ে আসছে শূন্যন রেপার্টরি থিয়েটার। নাটকের নাম ‘আত্মজয়’। আজ রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। আগামীকাল একই স্থান ও সময়ে হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী।
সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা। সামাজিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, শিক্ষা ও পেশাগত ব্যর্থতা, আর্থিক সংকট এবং পারিবারিক মতানৈক্য—এসব কারণ মানসিক চাপকে তীব্র করে। একে অপরের পাশে দাঁড়িয়ে মানসিক সহায়তার মাধ্যমে আত্মহত্যার প্রবণতা রোধ করা সম্ভব। এমন বার্তা নিয়ে রচিত হয়েছে আত্মজয়। লিখেছেন মোমেনা চৌধুরী। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।
দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা মোমেনা চৌধুরী এই প্রথম মঞ্চের জন্য কোনো নাটক লিখেছেন। মোমেনা চৌধুরী বলেন, ‘লেখালেখির সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়। তবে নাট্য রচনার পথে এগিয়ে চলার সাহস পেয়েছি নাট্যকার মান্নান হীরার অনুপ্রেরণায়। আমি সব সময় সমাজের সমসাময়িক ও জরুরি বিষয়গুলো নিয়ে কাজ করতে পছন্দ করি। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে। মানসিক চাপ, পারিবারিক ও সামাজিক বিচ্ছিন্নতা, প্রতিযোগিতার অসুস্থ সংস্কৃতি—সব মিলিয়ে অনেকেই একাকিত্বে নিমজ্জিত হচ্ছে, হারিয়ে ফেলছে বেঁচে থাকার ইচ্ছা। আমরা কি সত্যিই কিছু করতে পারি না? এ প্রশ্নের উত্তর খুঁজতেই আত্মজয় রচনার প্রয়াস।’
নির্দেশক শামীম সাগর বলেন, ‘আত্মহত্যার প্রবণতা একটি জটিল সামাজিক ও মানসিক বিষয়, যা বিভিন্ন সমাজ ও দর্শনে ভিন্নভাবে বিবেচিত হয়েছে। আধুনিক মনোবিজ্ঞানের মতে, এটি একটি সাময়িক সংকট, যা প্রতিরোধযোগ্য। সাংস্কৃতিক মাধ্যমে সচেতনতা তৈরি করে আমরা এ ধরনের সংকট মোকাবিলার পথ দেখাতে পারি এবং সেই চেষ্টা রয়েছে আত্মজয় নাটকে।’
নাটকটিতে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, তাহমিনা সুলতানা মৌ, মুনিরা অবনী, রাফিউল রকি ও তানভীর সানি। আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় প্রাণ রায় এবং সংগীত পরিকল্পনায় নির্ঝর চৌধুরী।

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
৭ ঘণ্টা আগে
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
৯ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১৭ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৮ ঘণ্টা আগে