কদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল বেপরোয়া শিক্ষার্থীর পিটুনিতে মারা গেছেন তোফাজ্জল হোসেন। সেই ঘটনা হতবাক করেছে সবাইকে। ইতিমধ্যে জড়িতরা গ্রেপ্তার হয়েছেন। তোফাজ্জল হোসেনের সেই ঘটনা নিয়ে তৈরি হলো নাটক। পরিচালনা করছেন খলিলুর রহমান কচি। নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান। এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে রাজধানীর আফতাব নগরে। এখন চলছে সম্পাদনাসহ পোস্ট প্রোডাকশনের কাজ। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বাদল, এরশাদ মণ্ডল, শান্তা পাল, মিরাজ প্রমুখ।
এ বিষয়ে ইমরান বলেন, ‘তোফাজ্জলের ঘটনা তো সবারই জানা। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষেরা খুন করে ফেলল! ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। সেই ভাবনা থেকেই এই নাটক নির্মাণ।’
এই নাটকে তোফাজ্জল সম্পর্কে কতটা জানা যাবে তাও জানিয়েছেন ইমরান। তিনি বলেন, ‘তোফাজ্জল গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষিত ছেলে। কিন্তু পারিবারিক বিভিন্ন ঘটনায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে যান। ঘটনা বর্ণনায় এসব জানা যাবে। তবে ওই রাতের ঘটনাই নাটকের মূল কেন্দ্রবিন্দু। আসলে, আমরা এমনভাবে আর কোনো তোফাজ্জলকে হারাতে চাই না। আমরা এই ঘটনার বিচার চাই।’
ইমরান জানিয়েছেন, আজ সন্ধ্যায় নাটকটির ‘জন্ম নিয়ে করেছি ভুল’ শিরোনামের একটি গান প্রকাশিত হবে ইমরান হা-শো নামের ইউটিউব চ্যানেলে। গানটি লেখা ও সুর করার পাশাপাশি গেয়েছেন সুজন হোসেন। সংগীত আয়োজন করেছেন শামজ শামীম। আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার একই ইউটিউব চ্যানেল মুক্তি পাবে ‘তোফাজ্জলের শেষ ভাত’ নাটকটি।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে