জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড। নিজের প্রথম ওয়েব কনটেন্ট নিয়ে উচ্ছ্বসিত কেয়া পায়েল জানালেন, হ্যাপিলি ম্যারিডের মতো বিশেষ কনটেন্টের অপেক্ষায় ছিলেন বলেই ওটিটিতে কাজ করতে সময় নিয়েছেন তিনি।

হ্যাপিলি ম্যারিডের গল্প এগিয়েছে এ যুগের এক জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েনকে কেন্দ্র করে। গল্পের এক প্রান্তে সহজ-সরল, সৎ যুবক আনিস; অন্যদিকে উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতির চাদরে মোড়ানো তরুণী অনামিকা। যার স্বপ্ন সোশ্যাল মিডিয়ার রোমাঞ্চ, সেলিব্রিটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল জগতের মোহনীয় রঙিন দুনিয়াকে ঘিরে। আনিস ও অনামিকা চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল।
নতুন এই ওয়েব ফিল্ম নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি খুব এক্সাইটেড। কারণ, এটা আমার প্রথম ওয়েব ফিল্ম, এর গল্পটাও দারুণ। আমরা সুন্দর করে কাজটি করেছি। প্রথমবার আরিফিন শুভ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। তিনি খুব আন্তরিক, প্রফেশনাল, চুপচাপ এবং অনেক হেল্পফুল। প্রথম দিকে ভাবছিলাম, তিনি সিনিয়র এবং এত অভিজ্ঞ, তাঁর সঙ্গে ঠিকঠাকমতো কাজটি করতে পারব কি না; কিন্তু কাজ করতে গিয়ে এসব ভাবনা একবারের জন্যও মাথায় আসেনি। সহশিল্পী হিসেবে তিনি অসাধারণ।’
প্রথম ওটিটি কনটেন্ট হিসেবে হ্যাপিলি ম্যারিডকে বেছে নেওয়া প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘ওটিটিতে কাজের প্রস্তাব তো অনেক এসেছে। বিশেষ করে ওয়েব ফিল্মের। কিন্তু আমার সব সময় মনে হয়েছে, এমন কোনো চরিত্রে, এমন কোনো গল্পে কাজ করতে হবে, যেখানে মানুষ একটু আলাদা করতে পারবে আমাকে। কারণ, আমি যেহেতু নিয়মিত নাটকে কাজ করি, তাই নাটকের বাইরে ফিল্মে বা ওয়েব ফিল্মে যখন কাজ করব, সেখানে যেন স্পেশাল পায়েলকে দেখতে পায় সবাই। আমার মনে হয়েছে, হ্যাপিলি ম্যারিড এমন একটা ফিল্ম, যেখানে আমাকে দর্শক ভিন্নভাবে দেখতে পারবে।’

গল্পের প্রয়োজনে ক্যামেরার সামনে অনেকবার বউ সাজলেও এখনো বিয়ের সানাই বাজেনি কেয়া পায়েলের। তবে জুলাইয়ে গুঞ্জন ছড়ায় প্রেম করছেন তিনি। এই ঘটনার রেশ থাকতেই হ্যাপিলি ম্যারিডের ফটোশুটের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কেয়া পায়েল লিখেছিলেন ‘হ্যাপিলি ম্যারিড’। নেটিজেনরাও ভেবেছিলেন বিয়েটা বুঝি সেরেই ফেলেছেন অভিনেত্রী। ওই পোস্ট হ্যাপিলি ম্যারিড ওয়েব ফিল্মের জন্য হলেও কেয়া পায়েল মনে করেন তাঁর বিয়েটাও হুট করে হয়ে যাবে।

কবে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন?—এমন প্রশ্নের উত্তরে কেয়া পায়েল বলেন, ‘অবশ্যই বিয়ে করব। তবে আমি ভাগ্যে বিশ্বাসী। দেখা যাক, কবে এটা হয়। যখন ভাগ্যে লেখা আছে, তখনই হবে এবং সবাই সেটা জানতে পারবে। কিন্তু আমার কেন যেন মনে হয়, বিয়েটা হুট করেই হয়ে যাবে আমার।’

দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
৪ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
৪ ঘণ্টা আগে
২৭ সেপ্টেম্বর (স্থানীয় সময়) অনুষ্ঠিত হলো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের চলতি বছরের আসর। এ বছর সব আলো কেড়ে নিলেন দুই পপতারকা ম্যাডোনা ও টেইলর সুইফট। ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার গেছে পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনার হাতে।
৪ ঘণ্টা আগে
একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে নির্বাচিত একটি সিনেমা পাঠানো হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
১ দিন আগে