প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া দেশীয় সিনেমায় অনেক নতুন মুখকে পরিচয় করিয়েছে। সেই যাত্রায় যোগ হতে যাচ্ছে আরও এক নাম, স্নিগ্ধা চৌধুরী। রায়হান রাফির পরিচালনায় ‘রাস্তা’ সিনেমায় অভিনয় করছেন স্নিগ্ধা। গত বছরের অক্টোবরে আসে সিনেমাটির ঘোষণা। সে সময় জানা যায়, এতে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। তবে নায়িকা কে থাকছেন তা জানানো হয়নি। এবার সেই খবর জানাল জাজ। সিয়ামের বিপরীতে অভিনয় করবেন এই নবাগত নায়িকা।
স্নিগ্ধার জন্ম ও বেড়ে ওঠা রংপুর শহরে। বাবা, মা আর ছোট ভাইকে নিয়ে পরিবার। ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটিতে অর্থনীতিতে শেষ বর্ষে পড়াশোনা করছেন স্নিগ্ধা। বর্তমানে তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন আর সিনেমাটির জন্য প্রস্তুতি নিচ্ছেন লম্বা সময় ধরে।
স্নিগ্ধা বলেন, ‘২০১৮ সাল থেকে মডেলিং করছি। মডেলিং ক্যারিয়ারের চার বছর চলছে। কিছু প্রমিনেন্ট ব্র্যান্ডের ফটোগ্রাফি মডেল হয়েছি। র্যাম্প মডেলিংটাও কন্টিনিউ করেছি। তবে ভিজ্যুয়ালে কখনো কাজ করা হয়নি। সব সময় ইচ্ছে ছিল, করলে ভালো কিছু দিয়ে শুরুটা করব। সেই স্বপ্ন পূরণ হলো। মডেল নয়, একেবারে নায়িকা হিসেবে।’
সিনেমায় কাজ শুরুর প্রস্তুতি নিয়ে স্নিগ্ধা বলেন, ‘প্রায় ছয় মাস আগে অডিশন দিয়েছিলাম। চূড়ান্ত করার পর জাজের তত্ত্বাবধানে অভিনয়ে প্রশিক্ষণ নিয়েছি, জিম করেছি। প্রতিদিন নিজেকে তৈরি করেছি।’
আগামী ৫ জুন থেকে ‘রাস্তা’ সিনেমার শুটিং শুরু হবে। তবে কোথায় শুরু হবে তা জানাননি নির্মাতা প্রতিষ্ঠান কিংবা পরিচালক।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৩ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৩ ঘণ্টা আগে