তারকাদের বিচ্ছেদের খবর সব সময় আগ্রহ ও উদ্বেগের বিষয়। বেশ কিছুদিন ধরে চর্চায় ছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা নাগা চৈতন্য। অভিনেত্রী সামান্থার সঙ্গে বিচ্ছেদ হয়েছে বহু আগেই। তবে নতুন করে বিয়ের পিঁড়িতে বসার খবরে আবারও আলোচনায় এই জুটি। সম্প্রতি সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের শিরোনামে চর্চা এখন তুঙ্গে। জেনে নেওয়া যাক আরও কিছু তারকা সম্পর্কে, যাঁরা সম্প্রতি বিবাহবিচ্ছেদ করেছেন।

অস্কার বিজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর (আল্লারাখা) রহমানের বিচ্ছেদ হচ্ছে স্ত্রী সায়রা বানুর সঙ্গে। ৩০ বছরের দাম্পত্যজীবনের ইতি টানছেন এই দম্পতি। সম্প্রতি বিবাহবিচ্ছেদের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। জানা গেছে, চাপ এবং ব্যস্ত সময়সূচির জন্য তাঁদের বিচ্ছেদ হচ্ছে।

কলিউড তারকা জয়ম রবি সম্প্রতি তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ১৫ বছরের সংসার ছিল তাঁদের। খবর রটেছে, অন্য কাউকে ডেট করছেন রবি।

কলিউডের আরেক তারকা ধানুষ বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন দুই বছর আগে। স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিয়ের ১৮ বছর পর এমন সিদ্ধান্ত নেন অভিনেতা। তবে গুঞ্জন উঠেছে, সবকিছু ভুলে আবারও এক হতে চলেছেন এই তারকা দম্পতি।

তামিল অভিনেতা ও সংগীত পরিচালক জি ভি প্রকাশ কুমার বিয়ের ১১ বছর পর তাঁর স্ত্রী সাইন্ধবিকে তালাক দেন।

কলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন নাগা চৈতন্য ও সামান্থা। চার বছর আগে সামান্থাকে তালাক দেন নাগা চৈতন্য। খবর রটে, শোভিতা ধুলিপালাই তাঁদের বিচ্ছেদের কারণ। বর্তমানে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের আয়োজন চলছে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১৪ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে