বলিউডে চলছে সিকুয়াল নির্মাণের হিড়িক। গত বছর ‘গাদার টু’ দিয়ে বলিউডে নতুন উদাহরণ তৈরি করেন সানি দেওল। এরপর অন্য হিট সিনেমার নির্মাতারাও নড়েচড়ে বসেছেন। একের পর এক সিনেমার সিকুয়াল নির্মাণের ঘোষণা আসছে। এবার শোনা গেল শাহরুখ খানের ‘বাজিগর’ সিনেমার সিকুয়াল নির্মাণের খবর।
বাজিগর সিনেমা মোড় ঘুরিয়ে দিয়েছিল শাহরুখ খানের ক্যারিয়ারের। নায়ক ইমেজ ভেঙে একই সঙ্গে হিরো ও অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করেন শাহরুখ। ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল বাজিগর। তারপর আর তাঁকে পেছনে ফিরে তাঁকাতে হয়নি। এতে শাহরুখের সঙ্গে ছিল দুই নায়িকা কাজল ও শিল্পা শেঠী।
৩১ বছর পর বাজিগরের সিকুয়াল তৈরির পরিকল্পনা করছেন প্রযোজক রতন জৈন। তবে সবকিছু নির্ভর করছে শাহরুখ খানের ওপর। তিনি রাজি হলে তবেই তৈরি হবে বাজিগর ২—ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন রতন জৈন।
ইতিমধ্যে বাজিগরের সিকুয়ালের বিষয়টি শাহরুখ খানকে জানিয়েছেন প্রযোজক। বলিউড বাদশাও নাকি সিকুয়ালের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েই ভাবছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।

শাহরুখ খান থাকলেও বাকি দুই নায়িকা সিকুয়ালে থাকবেন কিনা তা জানাননি প্রযোজক। চিত্রনাট্য তৈরি হওয়ার পর নায়িকা বাছাইয়ের পরিকল্পনা করা হবে বলে জানান তিনি। তবে পরিচালকের আসনে আসছে পরিবর্তন। বাজিগর ২ পরিচালনার দায়িত্বে থাকবেন নতুন প্রজন্মের কোনো পরিচালক।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
২০ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
২০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২০ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ দিন আগে