২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়। তবে এবার যা ঘটল, তা এককথায় অবিশ্বাস্য! মাত্র এক মাসের ব্যবধানে প্রেক্ষাগৃহে আসা তাঁর তিনটি সিনেমার প্রতিটি পেরিয়ে গেছে ২০০ কোটি রুপির মাইলফলক।
বছরের শুরুতে ধানুশের বিপরীতে ‘কারা’ সিনেমাটি বক্স অফিসে সফল না হলেও গত জুলাই ও আগস্টে মামিথার ক্যারিয়ারের গতিপথ বদলে গেছে নাটকীয়ভাবে।
গত ২৩ জুলাই মুক্তি পায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’। এতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন মামিথা। সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ৩২৪ কোটি রুপির বেশি। এর ঠিক তিন সপ্তাহ পর ১৪ আগস্ট সুরিয়ার বিপরীতে মুক্তি পায় তাঁর আরেক তামিল সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’। সিনেমাটি ইতিমধ্যেই ২০০ কোটি রুপির বেশি আয় করেছে।
সবশেষ গত ২১ আগস্ট মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ দিয়ে নিজের ঘরের আঙিনায় ফেরেন মামিথা। নিভিন পাউলি ও মামিথা বাইজুর দুর্দান্ত অনস্ক্রিন রসায়নে ভরপুর সিনেমাটি মাত্র ১৪ দিনেই বিশ্বজুড়ে আয় করেছে ২৩১ কোটি রুপির বেশি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, সিনেমাটি শিগগির ৩০০ কোটির ঘর ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ আয়কারী মালয়ালম সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’কে টপকে যেতে পারে।
সব মিলিয়ে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে মামিথা বাইজু প্রমাণ করলেন, বর্তমানে দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম সফল ও নির্ভরযোগ্য অভিনেত্রী তিনিই।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
২ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
২ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
৩ ঘণ্টা আগে
আজ ৪ সেপ্টেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন। কীভাবে কাটাবেন তিনি আজকের দিনটি, কেমন কাটত আগের জন্মদিন—এসব বিষয় নিয়ে কথা হয় শিল্পীর সঙ্গে। এই সুবাদে জানা গেল তাঁর নতুন গানের খবর। আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাবেন তিনি, সেটিও জানালেন। সাবিনা ইয়াসমীনের সঙ্গে কথা বলেছেন এম এস রানা
১ দিন আগে