
'প্রিয় মালতী' সিনেমা দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হয় মেহজাবীন চৌধুরীর। তবে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা 'সাবা'৷ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর অবশেষে দেশের দর্শকের সামনে আসছে এই সিনেমা। গতকাল সোশ্যাল মিডিয়ায় মেহজাবীন জানান, শিগগির দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাবা। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন।
নির্মাতা মাকসুদ হোসেন আজকের পত্রিকাকে জানান, সাবা দেশের হলে মুক্তির জন্য প্রস্তুত। শিগগির ঘোষণা করা হবে মুক্তির তারিখ। জানা গেছে, সেপ্টেম্বরের শেষদিকে কিংবা অক্টোবরের প্রথম দিকে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

সাবা সিনেমার গল্পে দেখা যাবে শহরের মধ্যবিত্ত একটি পরিবারের সন্তান সাবা। যার বাবা গত হয়েছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছেন। হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠতে পারেনি সাবা। অর্থের টানাটানিতে দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা তাঁর। হঠাৎ হার্ট অ্যাটাক হয় সাবার মা শিরিনের। চিকিৎসক জানান, অপারেশন করতে হবে। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কীভাবে বাঁচাবে মাকে?
গত বছর সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সাবার। এরপর বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ প্রায় এক ডজন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। মেহজাবীন ছাড়া এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৩ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৩ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে