
বাংলাদেশ বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে ৯২ জনকে তালিকাভুক্ত করার সুপারিশ করে তালিকা প্রকাশ করা হয়েছে। ২৭ জুলাই প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়েছেন সংগীতশিল্পী আলম আরা মিনু, মেহরীন মাহমুদ, সানিয়া সুলতানা লিজা, সুকন্যা মজুমদার, সুমন কল্যাণ, রাজেশ ঘোষ প্রমুখ।
গান গাওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে সুর ও সংগীত পরিচালনার সঙ্গে যুক্ত আলম আরা মিনু। এবার এই পরিচয়ে তিনি যুক্ত হলেন বাংলাদেশ বেতারে। এমন খবরে আনন্দ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আলম আরা মিনু। তালিকায় থাকা অন্যদের জানিয়েছেন শুভকামনা।
এদিকে দুই দশকের সংগীত ক্যারিয়ারের প্রায় দেড় দশক ধরে গান লিখছেন ও সুর করছেন সাজিয়া সুলতানা পুতুল। এবার বেতারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হওয়ায় অন্য শিল্পীদের নিয়েও কাজ করার সুযোগ পাবেন বলে মনে করেন এই শিল্পী। পুতুল বলেন, ‘এই অর্জনটা আমার জন্য অনেক মূল্যবান। সুরকার এবং সংগীত পরিচালক হিসেবে কাজ করি প্রায় দেড় দশক হলো। আমার প্রথম অ্যালবাম ছাড়া সব অ্যালবামের গান এবং পরবর্তী সময়ে সিঙ্গেল রিলিজ—সবই আমার লেখা, সুর ও সংগীত করেছি। অনেকে নানা সময়ে আমার সঙ্গে কাজ করতে চেয়েছেন। কিন্তু তা হয়ে ওঠেনি। এবার সুরকার ও সংগীত পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা যাবে, অন্য শিল্পীদের নিয়েও কাজ করা যাবে, তাও আবার বাংলাদেশ বেতারের মাধ্যমে। সব মিলিয়ে তাই সংগীতের এই নতুন যাত্রা নিয়ে আমি উচ্ছ্বসিত।’

পাতার বাঁশরি কোক স্টুডিওতে যাবে, এটা আমরা জানতাম না। ঈশান এমনি একটি গান লিখেছিল, সুর করেছিল। একদিন আমাকে ফোন করে জানাল, গানটি আমি গাইলে ভালো হবে। ডেমো শোনার পর আমার খুব ভালো লাগে। কলরব স্টুডিওতে গান নিয়ে আলোচনার সময় আমরা দুজনেই ভাবলাম, এটি অদিত রহমানকে দিয়ে অ্যারেঞ্জমেন্ট করালে ভালো হয়।
৩ ঘণ্টা আগে
বছরের পর বছর অপ্রকাশিত গান ফাঁসের শিকার হয়ে অবশেষে আইনি লড়াইয়ের পথ বেছে নিলেন গ্র্যামিজয়ী সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডে। লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে অজ্ঞাতনামা হ্যাকারদের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। শুধু গান নয়, অপ্রকাশিত বিভিন্ন মিউজিক ভিডিওর ফুটেজ ও ফটোশুটের ছবি চুরিরও অভিযোগ এনেছেন আরিয়ানা।
৩ ঘণ্টা আগে
২০২৭ সালের নভেম্বরে প্রচার শুরু হয়েছিল বৈশাখী টিভির দীর্ঘ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। তিন বছরের মাথায় ৪০০ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ধারাবাহিকটি। আজ প্রচারিত হবে আল হাজেন পরিচালিত এই নাটকের ৪০০তম পর্ব।
৪ ঘণ্টা আগে
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে ‘ববিতা সমগ্র’ নামের বিশেষ অনুষ্ঠানের। ৩০ জুলাই ববিতার জন্মদিন। একই দিনে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি। এই দুটি বিশেষ উপলক্ষকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে অনুষ্ঠানটি।
১ দিন আগে