
আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে নেচে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায়ও ‘উ আন্তাভা’র মতো একটি গান রাখার ইচ্ছা নির্মাতাদের। কিন্তু নাচবেন কে?
দিশা পাটানি, তৃপ্তি দিমরি, শ্রদ্ধা কাপুর—অনেককেই প্রস্তাব দেওয়া হয়েছিল এ গানে পারফর্ম করার জন্য। প্রথম দুজন রাজি হননি। শ্রদ্ধা করতে চেয়েছিলেন। কথাও অনেকটা এগিয়েছিল। কিন্তু একটি কারণে শেষ পর্যন্ত সরে এলেন শ্রদ্ধা।
কী সেই কারণ? উ আন্থাভা গানে নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন সামান্থা। শ্রদ্ধাও সামান্থার সমান পারিশ্রমিক দাবি করেছিলেন। কিন্তু তাঁর কাঙ্ক্ষিত পারিশ্রমিক দিতে নির্মাতারা রাজি হননি।

বাধ্য হয়ে তাই প্রজেক্টটি ছেড়ে বেরিয়ে এসেছেন অভিনেত্রী। পারিশ্রমিকের বেলায় ইদানীং ছাড় দিতে চাইছেন না শ্রদ্ধা।
তাঁর ‘স্ত্রী’ ফ্রাঞ্চাইজি তুমুল সাফল্য পাওয়ায় পারিশ্রমিকের অঙ্ক বাড়ানোর চিন্তা করছেন তিনি।

কইমই ডট কম জানিয়েছে, শ্রদ্ধাকে না পেয়ে আবারও সামান্থার কাছেই গেছে প্রস্তাব। ধারণা করা হচ্ছে, প্রস্তাবে সায় দিতে পারেন অভিনেত্রী। তবে শুধু তিনি নয়, এ গানে সামান্থা ও আল্লুর পাশাপাশি পারফর্ম করবেন দক্ষিণি তারকা শ্রীলীলা। সর্বশেষ মহেশ বাবুর সঙ্গে ‘গুন্টুর কারাম’ সিনেমায় দেখা গেছে শ্রীলীলাকে। বলিউডেও বেশ কিছু কাজের কথা চলছে তাঁর। এ প্রেক্ষিতে পুষ্পা টুতে হাজির হলে ভারতজুড়ে তাঁর তারকাখ্যাতি আরও বাড়বে।
পুষ্পা টু মুক্তি পেতে আর বেশি দেরি নেই। ৫ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা সিনেমাটি। তাই যত দ্রুত সম্ভব গানের শুটিং সেরে ফেলতে চান নির্মাতা সুকুমার। জানা গেছে, আগামী সপ্তাহেই শুটিং হবে এ গানের। একই গানে আল্লু, সামান্থা, শ্রীলীলা হাজির হলে কতটা সাড়া ফেলবে পুষ্পার অনুরাগীদের মধ্যে, সেটা এখন থেকেই অনেকটা আন্দাজ করা যাচ্ছে।

পুষ্পা টু নির্মিত হয়েছে ৫ শ কোটি রুপিতে। নির্মাতারা আশা করছেন, হাজার কোটি বেশি ব্যবসা করবে সিনেমাটি। এতে আল্লু অর্জুন আর রাশমিকা মান্দানার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ফাহাদ ফাসিল। প্রথম পর্বে তাঁর অংশ কিছুটা কম থাকলেও এ পর্বে আল্লুর সঙ্গে ফাহাদের সমানে সমান টক্কর হবে। তেলুগুর পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম ও বাংলা ভাষায়।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৩ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৪ ঘণ্টা আগে