
আজ ৮ অক্টোবর উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী। তাঁর জন্ম তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত। কিংবদন্তি এই শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পুরান ঢাকার লালবাগ কেল্লা চত্বরে শিল্পীর জন্মবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হবে। প্রধান অতিথি থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আরও উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের নবীন প্রজন্মের শিল্পীবৃন্দ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খান।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রদর্শন করা হবে ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র। এরপর খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অসিত দে। সমবেত সংগীত পরিবেশন করবেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন অভিজিৎ কুণ্ডু (কণ্ঠ-ধ্রুপদ), প্রশান্ত ভৌমিক (তবলা), ফাহমিদা নাজনীন (তবলা), শুক্লা হালদার (এসরাজ), নিলয় হালদার (সারেঙ্গি), ইসরা ফুলঝুরি খান (সরোদ), ইলহাম ফুলঝুরি খান (সরোদ), সোহিনী মজুমদার (সেতার) ও মোহাম্মাদ কাওছার (সেতার)।
রাত ৮টা ১০ মিনিটে আফসানা খান (সেতার) ও রুখসানা খান (সরোদ) যুগলবন্দী পরিবেশনা উপস্থাপন করবেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁকে নিয়ে কথোপকথনে অংশ নেবেন নাসির আলী মামুন।
অনুষ্ঠানে অংশ নিতে ভারত থেকে ঢাকায় এসেছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র বিশ্বখ্যাত সরোদবাদক সিরাজ আলী খান। আজ বিশেষ সম্মাননা দেওয়া হবে তাঁকে। সম্মাননা গ্রহণ শেষে সিরাজ আলী খান সরোদ বাজিয়ে শোনাবেন। তবলা সংগতে থাকবেন আর্চিক ব্যানার্জি। এর আগে ২০২২ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল তাঁর একক পরিবেশনা ‘মেলোডিয়াস জার্নি অব সিরাজ আলী খান’।
উল্লেখ্য, বাংলাদেশি কিংবদন্তি শিল্পীদের জীবন ও কর্ম উদ্যাপনের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে আজকের এই ধ্রুপদি সন্ধ্যা। এর আগে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দেওয়াসহ তাঁকে নিয়ে বিশেষ আয়োজন সাজিয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়। ধারাবাহিকভাবে অন্য শিল্পীদের নিয়েও থাকবে নানা আয়োজন।

একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
১৪ মিনিট আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
১৪ মিনিট আগে
জানুয়ারির শেষের দিকে সবাইকে চমকে দিয়ে অরিজিৎ ঘোষণা দেন, সিনেমায় আর গাইবেন না তিনি। তাঁর প্লেব্যাককে বিদায় দেওয়ার খবরে ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির মানুষেরাও আক্ষেপ প্রকাশ করেছিলেন। তবে অরিজিৎ তাঁর সিদ্ধান্তে অনড়। ওই সময় জানিয়েছিলেন, নিজের শিল্পসত্তাকে নতুনভাবে আবিষ্কারের জন্যই এ সিদ্ধান্ত তাঁর।
৩৪ মিনিট আগে
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে এটিএন বাংলায় শুরু হচ্ছে বইমেলা নিয়ে বিশেষ অনুষ্ঠান কবিবাড়ি। কবি আসাদ কাজলের গ্রন্থনা ও উপস্থাপনায় পাঁচ বছর ধরে বইমেলা উপলক্ষে নিয়মিত প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। এবারও বইমেলা চলাকালে প্রতিদিন প্রচারিত হবে অনুষ্ঠানটি।
১ ঘণ্টা আগে