
মেহজাবীনের পর এবার টার্গেট পরীমণি! গত নভেম্বরে চট্টগ্রামে গিয়ে বাধার মুখে শোরুম উদ্বোধন না করেই ফিরে আসতে বাধ্য হন মেহজাবীন। এবার একই পরিস্থিতির মুখে চিত্রনায়িকা পরীমণি। আজ টাঙ্গাইলের কালিহাতীতে হারল্যানের একটি শোরুম উদ্বোধনের কথা ছিল পরীমণির। তবে স্থানীয় ‘ধর্মপ্রাণ মুসল্লিদের’ বাধার মুখে অনুষ্ঠান বাতিল করে মালিকপক্ষ।
জানা গেছে, ১৫ দিন ধরে টাঙ্গাইলে পরীমণির আসার বিষয়টি প্রচার করছিলেন এলেঙ্গায় টিন মার্কেটের হারল্যান স্টোর কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গায় মাইকিংও করা হয়। পরীমণিও ফেসবুকে টাঙ্গাইল যাওয়ার বিষয়টি জানান। তবে পরীমণির আগমন ঘিরে বিপরীতমুখী অবস্থান নেন স্থানীয় হেফাজতে ইসলামের নেতাসহ কিছু মুসল্লি। চিত্রনায়িকা দিয়ে শোরুমের উদ্বোধনের অনুষ্ঠান বাতিলের ব্যাপারে থানা-পুলিশ ও মালিকপক্ষের সঙ্গে কথা বলেন তাঁরা। গত শুক্রবার বিভিন্ন মসজিদে জুমার নামাজের আগে পরীমণির আগমন ঠেকানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনা হয়। একপর্যায়ে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়।
এ বিষয়ে জানতে পরীমণির সঙ্গে যোগাযোগ করলে মুফতি সুলায়মান হাবিব নামের হেফাজতে ইসলামের স্থানীয় এক নেতার ফেসবুক স্ট্যাটাসের একটি স্ক্রিনশট পাঠান। যেটি তাঁকে হারল্যানের পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে জানান পরীমণি। সেই পোস্টে জানানো হয়, পরীমণির আগমন ঘিরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক নেতিবাচক আলোচনা হওয়ায় শোরুমের মালিক মীর মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
এ বিষয়ে শোরুমের মালিক মীর মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে পরীমণির থাকার কথা ছিল। এখানে কিছু ঝামেলা হচ্ছিল। হেফাজতে ইসলামের নেতারা আন্দোলন করেছিলেন। পরীমণি এলে রক্তের বন্যা বয়ে যাবে বলেও ঘোষণা দেন তাঁরা। বিভিন্ন পরিস্থিতির কারণে থানা-পুলিশ আমাদের শোরুম উদ্বোধন কার্যক্রম বন্ধ রাখতে বলেছে। পরে কোম্পানির সঙ্গে কথা বলে স্থানীয়দের প্রতি সম্মান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছি।’

প্রথমে বাধার মুখে মেহজাবীন, এবার পরীমণি। বিষয়টি ভাবিয়ে তুলেছে অভিনেত্রীকে। বিষয়টি নিয়ে জানতে চাইলে একরাশ হতাশা নিয়ে পরীমণি বলেন, ‘পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? নিরাপত্তাহীন মনে হচ্ছে। নিরাপদ নই কেন আমরা?’

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৮ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
৮ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১২ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১৯ ঘণ্টা আগে