
বরাবরের মতো এবারও সিঙ্গেল স্ক্রিনে রাজত্ব করছেন শাকিব খান। দেশের প্রায় সব সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে তাঁর ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। তবে স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় ঈদের প্রথম দিন দেখা যায়নি আবু হায়াত মাহমুদ পরিচালিক সিনেমাটি। এ নিয়ে সারা দিন নানা কথা শোনা গেছে। খবর ছড়ায় যে স্টার সিনেপ্লেক্সে ডিসিপি জমা না দিতে পারায় প্রিন্স চালাতে পারছে না কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে যোগাযোগ করেও সাড়া পাওয়া যাচ্ছিল না প্রিন্সের নির্মাতা ও প্রযোজকের। অবশেষে ঈদের দিন রাতে এ নিয়ে জবাব দিল প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রিন্স সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানায় স্টার সিনেপ্লেক্সে ডিসিপি জমা না দেওয়ার তথ্যটি সঠিক নয়। প্রযোজনা প্রতিষ্ঠানটি ফেসবুকে লেখে, ‘স্টার সিনেপ্লেক্সে তৃতীয়বারের মতো প্রিন্স জমা দেওয়ার পরও তাদের সার্ভারের সঙ্গে এখনো সঠিকভাবে ম্যাচ করছে না। ডিসিপি জমা দেওয়া হয়নি—এমন তথ্য বিভিন্ন মহল থেকে ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে তথ্যটি ভুল। প্রিন্স টিম থেকে অনুরোধ করা হচ্ছে, এমন ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না।’
দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে ওই পোস্টে আরও লেখা হয়, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি; দ্রুত সমাধানের চেষ্টা করছি। দেশের অন্যান্য সিনেপ্লেক্সে একই ডিসিপি দিয়ে প্রিন্স সিনেমাটি চলছে। কিন্তু ব্যত্যয় ঘটছে স্টার সিনেপ্লেক্সের ক্ষেত্রে। আশা করছি, সমস্যাটি দ্রুত সমাধান করা হবে এবং রোববার থেকে স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় সিনেমাটি দর্শকেরা উপভোগ করতে পারবেন।’
আজ বোববার থেকে সমস্যা সমাধান হওয়ার কথা জানালেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে এখনো যুক্ত হয়নি প্রিন্স।
এদিকে কারিগরি ত্রুটির কারণে প্রায় অর্ধশত সিঙ্গেল স্ক্রিনেও ঈদের দিন প্রিন্সের কোনো শো চালানো সম্ভব হয়নি। এতে হতাশ হয়ে পড়েন দর্শকেরা। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন জানান, টিকিট বিক্রি করেও শো চালাতে না পারায় বেশ কয়েকটি সিনেমা হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে প্রিন্সের নির্মাতা ও প্রযোজকের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আবার চুমকি গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা।
১ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় নীলা জানালেন, তাঁর স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। আট বছর আগে তাঁদের পরিচয়। গত ৬ ফেব্রুয়ারি দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর, দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
১৯ ঘণ্টা আগে
২৫ বছর পর তৈরি হচ্ছে ‘কাভি খুশি কাভি গাম’ এর সিকুয়েল। এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে দর্শকের মধ্যে তৈরি হয় উত্তেজনা। তবে নির্মাতা করণ জোহর ছিলেন চুপ। অবশেষে নিরবতা ভেঙে কাভি খুশি কাভি গাম সিনেমার সিকুয়েল নিয়ে কথা বললেন তিনি।
১৯ ঘণ্টা আগে
সিনেমার জন্য প্রথম গান লিখলেন ও সুর করলেন পারশা মাহজাবীন। চাঁদরাতে প্রকাশ হওয়া ‘দম’ সিনেমার ‘কোথায় পাব তাহারে’ গানে পারশার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল।
১ দিন আগে