
জাপানের অ্যানিমে সিরিজের কদর সারা বিশ্বে। ‘ডেমন স্লেয়ার’ অন্যতম জনপ্রিয় জাপানি অ্যানিমে। ২০২০ সালে মুক্তি পেয়েছিল প্রথম পর্ব ‘মুগেন ট্রেন’। সিনেমাটি এতই দর্শকপ্রিয় হয় যে প্রায় ১৬ মিলিয়ন ডলারে তৈরি মুগেন ট্রেন আয় করে ৫০৬ মিলিয়ন ডলারের বেশি। জাপানি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে এটি। এরপর ২০২৩ ও ২০২৪ সালে এসেছে আরও দুটি সিকুয়েল—‘টু দ্য সোর্ডস্মিথ ভিলেজ’ ও ‘টু দ্য হাশিরা ট্রেনিং’। এ দুটি সিনেমাও ভালো ফল করেছে।
সে ধারাবাহিকতায় পর্দায় এসেছে নতুন সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা—ইনফিনিটি ক্যাসেল’। সিনেমাটি জাপানে মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। বিশ্বব্যাপী মুক্তির কিছুদিন পর ডেমন স্লেয়ারের নতুন সিকুয়েল এল বাংলাদেশে। স্টার সিনেপ্লেক্সে ১৬ সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল।
ডেমন স্লেয়ারের আগের দুটি সিকুয়েল—টু দ্য সোর্ডস্মিথ ভিলেজ এবং টু দ্য হাশিরা ট্রেনিং-এর তুলনায় ইনফিনিটি ক্যাসেল বেশি সাড়া পাচ্ছে। বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে ৭০ মিলিয়ন ডলার আয় করেছে, যা যেকোনো অ্যানিমে সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিং। এর আগে সর্বোচ্চ ৩১ মিলিয়ন ডলার ওপেনিংয়ের রেকর্ড ছিল ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘পোকেমন: দ্য ফার্স্ট মুভি—মিউটো স্ট্রাইকস ব্যাক’ সিনেমার।
ভ্যারাইটি জানিয়েছে, আইম্যাক্সের মতো অনেক প্রিমিয়াম বৃহৎ ফরম্যাটের হলে দাপিয়ে চলছে ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল, যা সিনেমাটির আয় অনেক বাড়িয়ে দিয়েছে। সিনেমাটি এরই মধ্যে বিশ্বজুড়ে আয় করেছে ৪০০ মিলিয়নের বেশি। শুধু জাপানের বাজার থেকেই এসেছে ২০০ মিলিয়ন। দিন যত গড়াচ্ছে, ইনফিনিটি ক্যাসেল নিয়ে দর্শকের আগ্রহ তত বাড়ছে। আশা করা হচ্ছে, বাংলাদেশেও বেশ সাড়া ফেলবে এই জাপানি অ্যানিমে।

রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার চারটি চলছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। তবে এই মাল্টিপ্লেক্স চেইনের কোনো শাখায় ঈদের প্রথম দিন দেখা যায়নি শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। অবশেষে জটিলতা কাটিয়ে ঈদের দ্বিতীয় দিন রোববার রাত থেকে স্টার সিনেপ্লেক্সে ফিরল শাকিব...
১৩ ঘণ্টা আগে
প্রায় দুই দশক পর আগামী এপ্রিলে ভারতে সংগীত সফরে আসার কথা ছিল পপতারকা শাকিরার। শুরু হয়েছিল টিকিট বিক্রি। তবে শেষ মুহূর্তে ইরান যুদ্ধের কারণে শাকিরার কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। প্রথমে ভারতে দুটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল শাকিরার। শাকিরার কনসার্টের ঘোষণার পর দর্শকের আগ্রহ বাড়তে...
১৬ ঘণ্টা আগে
সিনেমা মুক্তির পর অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের জন্য। সিনেমা পাইরেসি হওয়ার ভয়ে এই রোজার ঈদে একাধিক নির্মাতা ঈদের প্রথম সপ্তাহে শুধু মাল্টিপ্লেক্সে সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।
১৭ ঘণ্টা আগে
আবার চুমকি গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা।
২১ ঘণ্টা আগে