
জনপ্রিয় অনেক গানের সুরকার ও কণ্ঠশিল্পী বাপ্পা মাজুমদার। এবার প্রথমবার তাঁর সুর ও সংগীত আয়োজনে গাইলেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ও সুরকার রুনা লায়লা। বাংলা গজল ঘরানায় তৈরি ‘অনায়াসে’ শিরোনামের গানটিতে রুনা লায়লার সঙ্গে কণ্ঠও দিয়েছেন বাপ্পা মজুমদার। এটি লিখেছেন সৈয়দ গালিব হাসান। আগামী ১৬ মে বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
নতুন গানের খবর জানিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন রুনা লায়লা। সেই ভিডিওতে তিনি জানান গানের পেছনের গল্প। অনায়াসে গানটি প্রথমে এককভাবে তাঁর গাওয়ার কথা ছিল। পরবর্তী সময়ে রুনা লায়লার পরামর্শে এতে তাঁর সঙ্গে কণ্ঠ দেন বাপ্পা মজুমদার।
রুনা লায়লা বলেন, ‘এই গানটি নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে। বাংলা গজল। এটা মনে হয় আগে কখনোই হয়নি। গানটি এককভাবে আমার করার কথা ছিল। বাপ্পা মজুমদার যখন আমাকে গানটি গাওয়ার জন্য বলল তখন সম্মতি জানাই। কিন্তু গানটি শোনার পর বাপ্পাকে বলি, চলো গানটি দুজনে একসঙ্গে গাই। ও বলল, আন্টি কী বলেন, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি বললাম, তুমি তো ট্যালেন্টেড কম্পোজার, সিঙ্গার, মিউজিক ডিরেক্টর। তোমার সঙ্গে গাইলে তো ভালোই হবে গানটা। পরে আমরা গানটি রেকর্ড করলাম। আগামী ১৬ মে গানটি প্রকাশ করা হবে। আশা করি সবার ভালো লাগবে।’
রুনা লায়লার ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বাপ্পা মজুমদার লেখেন, ‘এই গানটি আমার কাছে বিশেষ কিছু। স্বপ্ন সত্যি হওয়ার মতো।’
অনায়াসে গানটি বাপ্পা মজুমদারের অনুভব অ্যালবামের গান। দেড় বছর আগে প্রকাশ পেয়েছিল এই অ্যালবামের দুটি গান। ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গানেই কণ্ঠ দিয়েছেন বাপ্পা। সে সময় বাপ্পা জানিয়েছিলেন, অনুভব অ্যালবামে থাকবে গজল ঘরানার ৮টি গান। সব গান লিখবেন সৈয়দ গালিব হাসান।
অনুভব অ্যালবাম নিয়ে বাপ্পা বলেন, ‘৩০ বছরের সংগীত ক্যারিয়ারে অনেক ধরনের গান গেয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল গজল ঘরানার গান করার। সেই ভাবনা থেকেই অনুভব অ্যালবামের পরিকল্পনা।’

২৩ এপ্রিল থেকে প্রচার শুরু হলো ‘গানচিল পথের গল্প’ নামের ট্রাভেল ডকুমেন্টারি সিরিজের। বাংলাদেশের বিভিন্ন জেলার আনাচকানাচে ছড়িয়ে থাকা সাংস্কৃতিক বৈচিত্র্য, পেশা ও জীবনযাপনের ভিন্নতা নিয়ে সিরিজটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্যাফেতে হয়ে গেল গানচিল পথের গল্প...
৪ ঘণ্টা আগে
নির্মাতা আদনান আল রাজীবের পরিচালনায় একাধিক বিজ্ঞাপনে দেখা গেছে শাকিব খানকে। সর্বশেষ গত শীতে নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হন এই জুটি। এবার শাকিব খানকে নিয়ে মিউজিক ভিডিও বানিয়েছেন রাজীব। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘জয়ধ্বনি’ শিরোনামের মিউজিক ভিডিওটি। এটি পৃষ্ঠপোষকতা করেছে এম রাইজ।
৫ ঘণ্টা আগে
১৯৯৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘খলনায়ক’-এর সেই আইকনিক চরিত্র ‘বল্লু’ আবার ফিরছে পর্দায়। আবারও এ চরিত্রে দেখা দিচ্ছেন সঞ্জয় দত্ত। এ সিনেমা দিয়ে বলিউডে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা পান সঞ্জয়। তিন দশকের বেশি সময় পর থ্রিলারটি নতুন করে তৈরির পরিকল্পনা করেছেন তিনি। ফার্স্ট লুক প্রকাশ করে...
৬ ঘণ্টা আগে
কিং সিনেমার সবচেয়ে রোমাঞ্চকর ও ব্যয়বহুল অংশ, অর্থাৎ ক্লাইম্যাক্সের শুটিংয়ের জন্য নতুন লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ২৬ এপ্রিল থেকে দক্ষিণ আফ্রিকায় সপ্তাহব্যাপী শুটিং শুরু হবে।
১৬ ঘণ্টা আগে