
বলিউডের ‘লাপাতা লেডিস’ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। গল্প চুরির অভিযোগ উঠেছে কিরণ রাও পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে। আরবি ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরকা সিটি’র গল্প, একাধিক দৃশ্য ও চরিত্রের সঙ্গে লাপাতা লেডিসের মিল পাওয়া গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানিয়েছিলেন ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্র্যাক। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, দুটি সিনেমার মধ্যে মিলের বিষয়টি তাঁকে ‘হতবাক ও দুঃখিত’ করেছে।
ফ্যাব্রিস ব্র্যাক জানান, বোরকা সিটি ও লাপাতা লেডিসের গল্পের মিলের বিষয়টি আলোচনায় আসার পর লাপাতা লেডিস দেখেছেন তিনি। এ সিনেমার মূল গল্প ছাড়াও একাধিক চরিত্রের সঙ্গে তাঁর স্বল্পদৈর্ঘ্যের হুবহু মিল লক্ষ করেছেন ফ্যাব্রিস। তিনি বলেন, শেষের দিকে গল্পের টুইস্টও মিলে গেছে, যেখানে পুলিশের সহায়তায় মেয়েটি তাঁর নির্যাতনকারী স্বামীর হাত থেকে রেহাই পান। পরিচালক আরও জানান, ২০১৭ সালে গল্পটি লিখেছিলেন তিনি। শুটিং হয়েছিল পরের বছর। ২০১৯ সাল থেকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বোরকা সিটি প্রদর্শিত হয়। ২০২০ সালে ভারতের কলকাতা ও অরোভিল শহরে দেখানো হয়েছিল স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।
ফ্যাব্রিস ব্র্যাক বলেন, ‘বোরকা সিটির গল্প নিয়ে সিনেমা তৈরি হওয়ার ঘটনাটি আমাকে হতবাক ও দুঃখিত করেছে। বিশেষ করে যখন জানতে পারি, সিনেমাটি ভারতে ব্যাপক সাফল্য পেয়েছে এবং অস্কারেও পাঠানো হয়েছে। আমি বোরকা সিটির গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাতে চেয়েছিলাম। সেটা নিয়ে আলোচনাও চলছিল। কিন্তু এখন কি তা আর সম্ভব?’
তবে গল্প চুরির অভিযোগ অস্বীকার করেছেন লাপাতা লেডিসের গল্পকার বিপ্লব গোস্বামী। জানিয়েছেন, অভিযোগটি পুরোপুরি মিথ্যা।
এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন বিপ্লব গোস্বামী। জানিয়েছেন, আরবি ভাষার সিনেমাটি তৈরি হওয়ার বেশ কয়েক বছর আগে লাপাতা লেডিসের গল্প লিখেছিলেন তিনি।

বিপ্লব গোস্বামী বিবৃতিতে বলেন, ‘২০১৪ সালের ৩ জুলাই চিত্রনাট্যকার সমিতিতে ‘‘টু ব্রাইডস’’ শিরোনামে সিনেমাটি নিবন্ধন করি। ২০১৮ সালের ৩০ জুন ফুল লেন্থ সিনেমা হিসেবে টু ব্রাইডস সিনেমার চিত্রনাট্য জমা দিই। ওই বছর সিনেস্টান স্টোরিটেলার প্রতিযোগিতায় এটি রানারআপ নির্বাচিত হয়। আমাদের গল্প, চরিত্র ও সংলাপ শতভাগ মৌলিক। চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ বিপ্লব গোস্বামীর এই দাবি সমর্থন করে পরিচালক কিরণ রাও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিবৃতিটি শেয়ার করেছেন।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে