এক দশকের সম্পর্ক তাঁদের। দুজনেই কে-ড্রামার জনপ্রিয় মুখ। ২০১৫ সালে একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে পরিচয় হয় কিম উ বিন ও শিন মিনার। ওই বছরই সংবাদমাধ্যমে তাঁরা প্রেমের কথা জানান। এই এক দশকে তাঁদের প্রেম ছিল কোরিয়ান ইন্ডাস্ট্রির অন্যতম চর্চার বিষয়। যদিও প্রকাশ্যে খুব বেশি একসঙ্গে দেখা দেননি এই তারকা জুটি। অবশেষে বিয়ের ঘোষণা দিলেন অভিনেতা কিম উ বিন ও অভিনেত্রী শিন মিনা।
গত বৃহস্পতিবার কিম-শিনের এজেন্সি এ এম এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, তাঁদের ১০ বছরের সম্পর্ক এবার পরিণতি পেতে যাচ্ছে। সারা জীবন একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আগামী ২০ ডিসেম্বর সিউলে একটি পারিবারিক অনুষ্ঠানে বিয়ে করবেন কিম-শিন। সেখানে দুজনের পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন।
নিজের বিয়ের খবর জানিয়ে ভক্তদের প্রতি একটি খোলাচিঠি প্রকাশ করেছেন অভিনেতা কিম উ বিন। তিনি লিখেছেন, ‘আমরা বিয়ে করছি। এমন একজনের সঙ্গে আমি পরিবার শুরু করছি, যার সঙ্গে আমার দীর্ঘ সময়ের পথচলা। ভবিষ্যতেও একই সঙ্গে পথচলার শপথ নিচ্ছি। তোমাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এই যাত্রাকে আরও সহজ করবে।’
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেছিলেন শিন মিনা। তাঁর আলোচিত ড্রামা সিরিজের মধ্যে রয়েছে ‘আ লাভ টু কিল’, ‘আরাং অ্যান্ড দ্য ম্যাজিস্ট্রেট’, ‘ওহ মাই ভেনাস’, ‘টুমরো, উইথ ইউ’, ‘হোমটাউন’, ‘আওয়ার ব্লুজ’ ইত্যাদি। অভিনয় করেছেন ‘দ্য ন্যাকেড কিচেন’, ‘সিস্টার্স অন দ্য রোড’, ‘মাই লাভ মাই ব্রাইড’, ‘আওয়ার সিজন’সহ বেশ কিছু আলোচিত সিনেমায়।
অন্যদিকে ২০১১ সালে ‘হোয়াইট ক্রিসমাস’ টিভি সিরিজ দিয়ে অভিনয় শুরু করেন কিম উ বিন। পরের বছর ‘আ জেন্টেলম্যান ডিগনিটি’ দিয়ে পরিচিতি পান। ‘স্কুল ২০১৩’, ‘আওয়ার ব্লুজ’, ‘ব্ল্যাক নাইট’, ‘জিনি, মেক আ উইশ’ সিরিজ ছাড়াও ‘টোয়েন্টি’, ‘মাস্টার’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে অভিনয় থেকে বিরতি নেন, ফেরেন ২০২২ সালে। কিমের অসুস্থতার ওই সময় সার্বক্ষণিক পাশে ছিলেন শিন মিনা।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকা, ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা ও ফ্লপ সিনেমা নিয়ে করোনা-পরবর্তী সময়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন শাকিব খান। সেই সময়ে শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে হইচই ফেলে দেন হিমেল আশরাফ। সিনেমার গল্প, শাকিবের অভিনয়, লুক নজর কাড়ে দর্শকের। ২০২৩ সালে প্রিয়তমা মুক্তির পর আর পেছনে তাকাতে হয়নি
১৩ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সালমান খানের জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায় কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন রাজস্থানের যোধপুরের কাছে কঙ্কানি গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। এ নিয়ে জেলেও যেতে হয়েছে তাঁকে।
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ প্রতীক্ষার পর গত জানুয়ারিতে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে ঘোষিত তালিকায় আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্যসহ কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ প্রতিফলিত হয়নি—এমন অভিযোগ ওঠার পরই উদ্যোগ নেওয়া হয় পুনর্বিবেচনার।
১৫ ঘণ্টা আগে
ঈদ শেষে আবারও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ১ জুন থেকে এই কার্যক্রম শুরু হলেও এবার এর আওতার বাইরে থাকছে সিনেপ্লেক্স ও সিনেমা হলগুলো। ফলে শপিং মল বন্ধ হয়ে গেলেও সন্ধ্যার পর সব ধরনের প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সুযোগ
১৫ ঘণ্টা আগে