Ajker Patrika

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্র আহ্বান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্র আহ্বান

গত বছর প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের সফলতার পর ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর। বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিওর যৌথ সহযোগিতায় রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট আয়োজন করছে এই উৎসব। সার্বিক সহযোগিতায় থাকবে আমেরিকান বাংলাদেশি প্রোডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। উৎসবে প্রদর্শন ও প্রতিযোগিতার জন্য চলচ্চিত্র আহ্বান করেছে আয়োজক কমিটি।

শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম, ওয়েব ফিল্ম ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—এই চারটি ক্যাটাগরির বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে। প্রতিটি ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হবে।

উৎসব আয়োজক কমিটির সদস্যসচিব লিটু আনাম বলেন, ‘বাংলা চলচ্চিত্রের ইতিহাস অনেক সমৃদ্ধ। যাঁদের কল্যাণে আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হচ্ছে, আমরা তাঁদের মূল্যায়ন করতে চাই। বাংলাদেশের সকল নির্মাতা এবং প্রযোজককে অনুরোধ জানাচ্ছি, তাঁরা যেন ২০২৬ সালে তাঁদের নির্মিত সেরা কাজটি নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে জমা দেন। এমওভি কিংবা এমপিফোর ফরম্যাটে সকল দৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দেওয়া যাবে। জমা দিতে হবে [email protected] এই ড্রাইভ লিংকে ইমেইলের মাধ্যমে। এ ছাড়া ফিল্মফ্রিওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমেও চলচ্চিত্র জমা দেওয়া যাবে।’

আয়োজক কমিটির আহ্বায়ক অলিভ আহমেদ জানান, উৎসবটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে, আগামী বছরের শুরুতে। দ্রুতই তারিখ ও ভেন্যু জানিয়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত