
২৮ জুন থেকে চ্যানেল আইয়ে শুরু হচ্ছে নাট্যজন মামুনুর রশীদের রচনা ও পরিচালনায় নির্মিত নতুন ধারাবাহিক নাটক ‘চরণ ছুঁয়ে যাই’। মোট ১০০ পর্বে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। মূলত একটি স্কুলের নানা সমস্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধারাবাহিকটির গল্প। এতে স্কুলের একজন প্রতিষ্ঠাতার চরিত্রে অভিনয়ও করেছেন মামুনুর রশীদ।
একটি স্কুল, সেই স্কুলের শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ ওই এলাকার সংশ্লিষ্টদের নিয়ে তৈরি হয়েছে কাহিনি। গল্প প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘এটি একটি প্রেমের গল্প নয়। দেশপ্রেম, ভালোবাসা, মায়া-মমতায় ঘেরা এবং ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, চোখের ভেতর সব খোয়ানোর গল্প, প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প। সব মিলিয়ে একটি সামাজিক ও পারিবারিক গল্প।’

ধারাবাহিকটির মূল প্রতিপাদ্য ছাত্র-শিক্ষক-অভিভাবকের সম্পর্ক আর শিক্ষাব্যবস্থা। এমন ভাবনা নিয়ে নাটক বানানোর ইচ্ছা প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘এই সময়ে এমন একটা বিষয় নিয়ে কাজ করার ব্যাপারটা সমাজ ও দেশের প্রতি একরকম দায়বদ্ধতা থেকে। এখন তো আমরা প্রায়ই দেখি, যা কিছু হচ্ছে, তার বেশির ভাগ নৃশংসতা, যৌনতা। এর বাইরে আমরা একটা সামাজিক সমস্যা নিয়ে কাজ করতে চেয়েছি। এটা একটা নিরীক্ষাও। আমি সব সময় আমার ধারাবাহিক নাটকে চেষ্টা করি, সমাজটা কোন অবস্থায় আছে, সেটা দেখানোর। শিক্ষাব্যবস্থা নিয়ে আমি খুব চিন্তিত। কয়েক বছর ধরে এই চিন্তা আমার মধ্যে ভর করেছে। শিক্ষাব্যবস্থা কী দাঁড়াচ্ছে, কোথায় যাচ্ছে, তৃণমূল থেকে শুরু করে একদম উচ্চপর্যায়ের শিক্ষার মধ্যে যে নানা সংকটের কথা প্রতিদিন জানছি, শুনছি, সেসব প্রতিনিয়ত ভাবায়। সেই দেখা, শোনা ও জানার মধ্য থেকে আমি এই নাটক নির্মাণের কথা ভেবেছি।’
চরণ ছুঁয়ে যাই ধারাবাহিকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, আবুল কালাম আজাদ, শামীমা তুষ্টি, আহসান হাবিব নাসিম, আজাদ আবুল কালাম, জয়রাজ, সফল খান, পাভেল আজাদ, সুষমা সরকার প্রমুখ। ধারাবাহিকটি প্রচার হবে সপ্তাহের প্রতি শনি থেকে বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতা মিশা সওদাগর। পাশাপাশি জানিয়ে দিলেন, ফুটবলতারকা মেসির মতো শাকিবেরও প্রয়োজন ভালো সহকর্মী ও চলচ্চিত্রের অন্যান্য উপাদনের। তাহলেই তাঁর চেষ্টা সফল হয়ে ধরা দেবে পর্দায়।
১১ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
১৯ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
১ দিন আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
১ দিন আগে