বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিকা আমিন। তাঁর জীবনসঙ্গীর নাম সাইফ বাসুনিয়া। তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী। আজ শুক্রবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অভিনেত্রীর বাসায় আকদ সম্পন্ন হয়। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে নিজের বিয়ের খবর জানিয়েছেন তানজিকা আমিন।

২০১৮ সাল থেকে সাইফ বাসুনিয়ার সঙ্গে পরিচয় তানজিকার। পরিচয় গড়ায় বন্ধুত্ব ও প্রেমে। অবশেষে দুজনের বিয়ের মধ্য দিয়ে পরিণতি পেল সেই সম্পর্ক। তানজিকা বলেন, ‘সাইফকে ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাঁকে বিয়ে করব, এমনটা ভাবিনি। আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’

বিয়েতে মায়ের শাড়ি পরেছিলেন তানজিকা। শুধু শাড়ি নয়, তানজিকার গয়নাও ছিল পুরোনো ডিজাইনের। তানজিকা আমিন বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর কথা ভেবেছিলাম, বিয়ের ওড়না। যে আমার বিয়ের কস্টিউম ডিজাইন করেছে, সে পরামর্শ দিল বিয়েতে এই শাড়ি পড়লেই বেশি ভালো লাগবে। পরে এর সঙ্গে মানায় এমন ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে-ই বানিয়ে দিয়েছে। আমি যে গয়না পরেছি, সেটাও ৫০ বছর আগের নকশায় করা।’

একেবারে হুট করেই বিয়ের সিদ্ধান্ত হওয়ায় কোনো আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান তানজিকা। শিগগিরই সবাইকে নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা আছে তাঁর। এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৮ সালে নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন তিনি।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২১ ঘণ্টা আগে