Ajker Patrika

মারা গেছেন ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল

বিনোদন ডেস্ক
মারা গেছেন ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল
মারিয়ান ফেইথফুল। ছবি: সংগৃহীত

৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র।

এএফপিকে পাঠানো বিবৃতিতে শিল্পীর মুখপাত্র লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। তাঁর পরিবার আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা মারিয়ান ফেইথফুলকে মিস করবেন।’

ফেইথফুলের জন্ম ১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনে। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড দ্য রোলিং স্টোনের ম্যানেজার অ্যান্ড্রু লুং ওল্ডহ্যামের হাত ধরে ১৯৬৪ সালে সংগীত জগতে ক্যারিয়ার শুরু করেন তিনি। জন ডেনভারের সঙ্গে রোলিং স্টোনের একটি পার্টিতে গিয়েছিলেন। সেখানেই তাঁর পরিচয় হয় ওল্ডহ্যামের সঙ্গে। নিজের নামে ফেইথফুলের প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে। তাঁর তুমুল জনপ্রিয় ‘আ টিয়ার্স গো বাই’ গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেইথ রিচার্ডসের লেখা। ওই বছরেই জন ডেনবারের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু এক বছরের মাথায় ভেঙে যায় সংসার। এরপর আরও দুবার বিয়ে করলেও সংসারী হতে পারেননি তিনি। মিক জ্যাগারের সঙ্গেও প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন মারিয়ান ফেইথফুল। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সামার নাইটস’, ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’, ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’ ইত্যাদি। ২০২১ সালে মুক্তি পায় তাঁর সর্বশেষ অ্যালবাম ‘শি ওয়াকস ইন বিউটি’। এটি ছিল আবৃত্তির অ্যালবাম।

মারিয়ান ফেইথফুল। ছবি: সংগৃহীত
মারিয়ান ফেইথফুল। ছবি: সংগৃহীত

১৯৬৭ সালে অন্তন চেখভের গল্প অবলম্বনে একটি মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় ফেইথফুলের। অভিনয় করেছেন ‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’, ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’ ইত্যাদি সিনেমায়। নিজেকে নিয়ে তিনটি বই লিখেছেন তিনি—‘ফেইথফুল: অ্যান অটোবায়োগ্রাফি’ (১৯৯৪), ‘মেমোরিজ, ড্রিমস অ্যান্ড রিফ্লেকশনস’ (২০০৭) এবং ‘মারিয়ান ফেইথফুল: আ লাইফ অন রেকর্ড’ (২০১৪)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত