
তাহসানের বিয়ে নিয়ে আলোচনা এখনো তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এ উন্মাদনার প্রমাণ মিলছে। গায়ক তাহসান ও তাঁর নতুন জীবনসঙ্গী রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন—হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা দম্পতি।
তাহসান-ভক্তদের জন্য এক্সক্লুসিভ খবর হলো, আজ সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁরা রওনা হন মালদ্বীপের উদ্দেশে। তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাঁদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো।
এই সময়ের জনপ্রিয় গায়ক তাহসান শুধু বিয়ে নিয়েই ব্যস্ত নন, সমানতালে সামলাচ্ছেন নিজের সৃজনশীল কাজও। বিয়ের দুদিনের মাথায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ‘একা ঘর আমার’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নিজেই। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিঁথি সাহা। গানটি প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া।
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। হলুদ পাঞ্জাবিতে সজ্জিত তাহসানের ডান হাতের তালুতে দেখা গেল মেহেদির ‘আর’ অক্ষর—তাঁর স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর।
গানের বিষয়ে তাহসান বলেন, ‘গানটা স্যাড ব্যালাড জনরার। প্রেমের এমন এক অনুভূতির কথা তুলে ধরেছি, যেখানে ভালোবাসা আর কষ্ট মিশে আছে। ভালোবাসার মানুষ থেকে কষ্ট পাওয়ার পরও তাকে ভালোবাসতে থাকা—এমন অভিজ্ঞতা হয়তো অনেকের হয়েছে। সেই অনুভূতি থেকেই গানটা লেখা।’
বিয়ে, নতুন গান এবং এখন হানিমুন—সব মিলিয়ে তাহসানের জীবন যেন এক রঙিন অধ্যায়। তাঁর ভক্তরা অপেক্ষায় আছেন আরও নতুন গল্প, নতুন গানের। তবে আপাতত মালদ্বীপেই তাহসান-রোজার সুখের মুহূর্তের জন্য রইল অসংখ্য ভক্তের শুভকামনা।
কাজ আর ব্যক্তিজীবন—দুটোকেই সমানতালে সামলে চলেছেন তাহসান। বিয়ের দুই দিনের মাথায় নিয়ে এলেন নতুন গান ‘একা ঘর আমার’। তাহসানের লেখা, সুরও তাঁর। কণ্ঠে তাঁর সঙ্গে রয়েছেন সিঁথি সাহা। অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে গানটি প্রকাশ পেল গতকাল। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় প্রকাশনা অনুষ্ঠানের।
সেখানে হলুদ পাঞ্জাবিতে হাজির হন তাহসান। ডান হাতের তালুতে জ্বলজ্বল করছে মেহেদিতে লেখা ‘আর’ অক্ষর। এটা বলে দেওয়ার প্রয়োজন নেই যে, এই ‘আর’ তাঁর স্ত্রী রোজার নামের আদ্যক্ষর। অনুষ্ঠানে নতুন গান নিয়ে তাহসান বলেন, ‘গানটা স্যাড ব্যালাড জনরার। আমি তো গত ২০-২২ বছর ধরে স্যাড ব্যালাড গানের জন্যই আপনাদের ভালোবাসা পেয়েছি বেশি। অনেক জনরার গানই করেছি। কিন্তু স্যাড ব্যালাড আমার স্বকীয় ধারাই বলা যায়। প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি, সে রকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করেছি এ গানে। যখন একটা মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায়, তখন অনেক প্রত্যাশা থাকে। প্রত্যাশা পূরণ না হলে কষ্ট আসে। কিন্তু এমনও তো হয়, আপনি যাকে ভালোবাসেন, তার দেওয়া কষ্টটা আপনি পুষে রাখছেন। কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু সেই ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একটা মানুষকে ভালোও বাসি, একই সঙ্গে ঘৃণাও করি—এ রকম একটা অনুভূতি থেকে গানটা লেখা।’

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
২ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১২ ঘণ্টা আগে