
বছরের দুই ঈদ মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের সিনেমার দাপট। দর্শক চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা আগেভাগেই তাঁর শিডিউল নিয়ে রাখেন। আগামী বছরের দুই ঈদের জন্যও এখন থেকেই প্রস্তুত ঢালিউড সুপারস্টার। রোজার ঈদের সিনেমা চূড়ান্ত হওয়ার পর এবার ঘোষণা এল কোরবানির ঈদের সিনেমার। হিমেল আশরাফের পরিচালনায় সিনেমাটির নাম ‘মোহাব্বত’। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর এটি হতে যাচ্ছে হিমেলের পরিচালনায় শাকিবের তৃতীয় সিনেমা।
করোনা-পরবর্তী সময়ে হিমেল আশরাফের প্রিয়তমা দিয়ে বক্স অফিসে নতুনভাবে প্রত্যাবর্তন ঘটে শাকিবের। তবে তাঁদের দ্বিতীয় সিনেমা রাজকুমার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। এরপর শাকিব নিয়মিত কাজ করলেও নির্মাতা হিমেল ও প্রযোজক আরশাদ আদনান কিছুদিন বিরতিতে ছিলেন। অবশেষে মোহাব্বত দিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন তাঁরা।
গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি থিমেটিক পোস্টার প্রকাশের মাধ্যমে মোহাব্বত সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পোস্টারে শাকিব খানের হাতে দেখা গেছে পিস্তল, আর পেছনে দাঁড়িয়ে আছেন এক নায়িকা। পোস্টারের আবহ দেখে ধারণা করা হচ্ছে, ভরপুর রোমান্সের পাশাপাশি এতে থাকবে অ্যাকশনও।
এখনই সিনেমার গল্প বা অন্য অভিনয়শিল্পীদের নিয়ে মুখ খুলতে নারাজ নির্মাতা। তবে পোস্টারটি শেয়ার করে হিমেল আশরাফ লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে মূল্য, প্রতিশ্রুতি আর লড়াই। মোহাব্বত—এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু। দেখা হবে আগামী কোরবানির ঈদে।’
এর আগে জানা গিয়েছিল, রোজার ঈদ উপলক্ষে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন একটি সিনেমায় অভিনয় করবেন শাকিব। সবশেষ দুই ঈদে ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ সিনেমা দিয়ে দর্শকের প্রত্যাশা মেটাতে পারেননি এই তারকা। তাই বক্স অফিসে নতুন করে ঝড় তুলতে আগামী বছরের দুই ঈদের দিকেই এখন তাকিয়ে আছেন তাঁর ভক্তরা।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
৩ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
৫ ঘণ্টা আগে
নতুন সিনেমা ‘লজ্জা’র জন্য নিজেকে রীতিমতো ভেঙে গড়ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত মাসেই জানিয়েছিলেন, চরিত্রের প্রয়োজনে প্রায় ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এবার জানা গেল, পর্দায় চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ‘ফেশিয়াল রিজুভেনেশন ট্রিটমেন্ট’ও করিয়েছেন এই গ্ল্যামার গার্ল।
৫ ঘণ্টা আগে
২০২৪ সালে প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছিল জিয়াউল ফারুক অপূর্বর। এতে এক রহস্যমানবের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। দুই বছর পর এবার আসছে সিনেমাটির প্রিকুয়েল। তবে বড় পর্দায় নয়, এটি তৈরি হয়েছে ওয়েব সিরিজ আকারে। ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’ নামের এই সিরিজে তেমনই আরেক....
৫ ঘণ্টা আগে