আদর আজাদ ও পূজা চেরীকে নিয়ে ‘নাকফুল’ নামের সিনেমা বানিয়েছেন আলোক হাসান। তবে সেন্সর বোর্ডে গিয়ে বদলে গেল সিনেমার নাম। ‘নাকফুলে কাব্য’ নামে সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
নাম পরিবর্তন প্রসঙ্গে নির্মাতা আলোক হাসান বলেন, “এর আগে ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছিল। একই নামে দুটি সিনেমায় সেন্সর ছাড়পত্র আইনসিদ্ধ নয়। তাই বাধ্য হয়ে নাম পরিবর্তন করে ‘নাকফুলে কাব্য’ করা হয়েছে।”
আদর আজাদ বলেন, ‘গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি। গ্রামের সহজ-সরল প্রতিবাদী এক যুবকের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির নাম রাজু। ঘটনাক্রমে গ্রামের একটি মেয়ের সঙ্গে পরিচয় হয় তার। ঘটতে থাকে নানা ঘটনা।’
এটি আদর-পূজা জুটির প্রথম সিনেমা। যদিও ইতিমধ্যে মুক্তি পেয়েছে এই জুটির ‘লিপস্টিক’ সিনেমাটি। ২০২২ সালে শ্রীমঙ্গলে ‘নাকফুলে কাব্য’ সিনেমার দৃশ্য ধারণ শুরু হয়। সেখানে একটানা ২০ দিন চলে শুটিং। পরে ঢাকায় এর কাজ শেষ হয়।
শিগগিরই সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানান নির্মাতা। আদর-পূজা ছাড়াও ‘নাকফুলে কাব্য’ সিনেমায় আছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌ প্রমুখ।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
৫ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
৫ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
৫ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
৫ ঘণ্টা আগে