
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু। গতকাল এফডিসিতে অনুষ্ঠিত ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ২৪৩ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট।
গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এফডিসিতে চলে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। রাতভর ভোট গণনা শেষে শনিবার ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিবা শানু বলেন, ‘ফলাফল ঘোষণার পর সবাই আমাকে ফুলের মালা পরিয়েছে। আমার প্রতিশ্রুতি বাস্তবায়নের পর যদি কেউ একটি ফুল দেয়, সেটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার হবে। যাঁরা জয় পাননি, তাঁদেরও অভিনন্দন। যাঁরা আমাকে জয়ী করেছেন, আমার প্রতি তাঁদের পূর্ণ বিশ্বাস ছিল। সবার প্রতি কৃতজ্ঞ। এখন প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই সবচেয়ে বড় চাপ।’
একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তিনি পরাজিত করেছেন রুমানা ইসলাম মুক্তিকে। এ ছাড়া সহসভাপতি পদে ইলিয়াস কোবরা, ডি এ তায়েব, সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন—আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

বিশ্বসফর শেষে এবার নতুন এক যাত্রা শুরু করলেন পপসংগীত দুনিয়ার সুপারস্টার টেইলর সুইফটের। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্রাভিস কেলসির সঙ্গে।
২ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাতভর ভোট গণনা শেষে শনিবার ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
৩ ঘণ্টা আগে
পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। টিভি, ওটিটি, সিনেমা—সব মাধ্যমে সমানতালে কাজ করছেন। এবার তিনি আসছেন নতুন পরিচয়ে। ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত (বাংলাদেশ-ভারত ও সিঙ্গাপুর) বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ প্রধান বিচারকের দায়িত্ব পেয়েছেন মোশাররফ করিম।
৫ ঘণ্টা আগে
জাত কিংবা ধর্ম নয়, মানুষের পরিচয় কেবল মানুষ। থিয়েটার নাট্যদলের নাটক ‘নিখাই’ এমন বৈষম্যহীন মানবিকতার গল্পই বলে। এটি থিয়েটারের ৩৪তম প্রযোজনা। ১১ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমিতে দেখা যাবে নিখাই নাটকের শততম প্রদর্শনী।
৫ ঘণ্টা আগে